দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে: আইজিপি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষের ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশপ্রধান।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আমরা দীর্ঘদিন যাবত নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কীভাবে দায়িত্ব পালন করতে হয় আমরা সেটা জানি। আমাদের প্রতিটি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা রয়েছে।”

“তাছাড়া আমাদের সক্ষমতা বেড়েছে; আমাদের সক্ষমতা রয়েছে। তাই আসছে নির্বাচন নিয়ে ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই।”

শুক্রবার সকালে আইজিপি নিজ উপজেলা সুনামগঞ্জের শাল্লায় থানা ভবনে স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশে একসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল উল্লেখ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিতে কাজ করে আমরা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় দেশের সামগ্রিক অর্থনীতিরও উন্নয়ন হচ্ছে।”

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান বলেন, “একসময় মামলা শনাক্ত করতে অনেক সময় লেগে যেতো। কিন্তু এখন ৯৫ ভাগ মামলা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত শনাক্ত করা যাচ্ছে। এতে কাজ বেগবান হয়েছে। পুলিশের সক্ষমতা আরও বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে।”

আইজিপি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্বগ্রহণের সময় জনপ্রতি আয় ছিল মাত্র ৫০০ ডলার; কিন্তু এখন সেটা প্রায় তিন হাজার ইউএস ডলার। এখন দেশের সর্বত্রই উন্নয়ন হচ্ছে। আমার দুর্গম উপজেলা শাল্লায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।”

আইজিপি সকাল সোয়া ১১টায় হেলিকপ্টারে শাল্লা উপজেলা সদরে অবতরণ করেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় শাল্লা থানায় এসে তিনি স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করেন। পরে আইজিপি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
পরবর্তী পোস্ট
বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ঢাকায়

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting