দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:২৬
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র বাংলাদেশ: বাহাউদ্দিন নাছিম

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘মাদারীপুর ও কোটালীপাড়ার একটি অংশের কিছু লোক বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে বাংলাদেশ নিয়ে নানান কথাবার্তা বলেছেন। যাতে আমাদের দেশের বদনাম হয়েছে। বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র। আর কোটালীপাড়া-টুঙ্গিপাড়া হচ্ছে এর অন্যতম অঞ্চল।’

তিনি বলেন, ‘এ অঞ্চলের গুটিকয়েক মানুষ বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে দেশবাসীর কাছ থেকে যে বদনাম কুড়িয়েছিল কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়ে সেই বদনাম ঘোচাতে হবে। প্রমাণ করতে হবে যে ওরা আমাদের কেউ না।’

বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমি কোটালীপাড়ায় আসলে এখানকার নেতাদের দেখে মনে হয় আমি আমার আপনজনদের মাঝে আছি। এখানকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। এখানের জনগণের ভোটেই জননেত্রী শেখ হাসিনা বারবার এমপি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য দেন।

এছাড়াও সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসবেন। সেখান থেকে শনিবার তিনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পুরো কোটালীপাড়া উপজেলাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণির মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে এক নজর দেখা ও তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিআইডির আরেক বিশেষ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর
পরবর্তী পোস্ট
নেটওয়ার্ক ফিরেছে গ্রামীণফোনের, ব্যাখ্যা চায় বিটিআরসি

রিলেটেড পোস্ট

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting