দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৪
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খালেদা জিয়ার রাজনীতি নিয়ে মন্ত্রীদের বক্তব্যে আগ্রহী নয় বিএনপি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 306 ভিউস

জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না–পারার প্রশ্নে কয়েক দিন ধরে সরকারের কয়েকজন মন্ত্রী যেসব কথা বলছেন, এসব বক্তব্যের ব্যাপারে বিএনপি আগ্রহী নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকেলে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি দলের এ অবস্থানের কথা সাংবাদিকদের জানান।

তবে এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি বিষয়টি পর্যবেক্ষণ করছে। এটি নতুন কোনো জাল কি না, সেটি বুঝতে চাইছে।

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন—সরকারি দলের মন্ত্রীদের এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মাহমুদুর রহমান বলেন, ‘এ রকম একটা প্রস্তাব যখন আসে, তখন আমি বলব বিএনপি বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বেগম জিয়া ইজ এ প্রোডাক্ট অব পলিটিকস। উনি পলিটিকস করবেন না, এটা তো কখনোই হতে পারে না। কিন্তু এটা বলে নতুন করে আরও কোনো জাল বিছানো হচ্ছে কি না, আমার মনে হচ্ছে বিএনপি এটা বুঝতে চাইছে এবং বোঝার এই চেষ্টাটা ঠিক আছে তাদের।’

মাহমুদুর রহমান বলেন, ‘তারপর যখন বুঝে ক্লিয়ার হবেন, তখন ওনারা তো বলবেন, আমরাও বলব জোটের নেত্রী হিসেবে উনি (খালেদা জিয়া) সামনে আসুক।’

‘ব্যাপারটি একেবারেই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান। কিন্তু তিনি যে বিএনপির বিষয় নিয়ে কথা বলছেন, সে ব্যাপারেও ব্যাখ্যা দেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যেহেতু তাঁরা একসঙ্গে আন্দোলন করছেন এবং সুখ–দুঃখের অনেক কিছু শেয়ার করেন, সে কারণে তিনি কিছু কথা বললেন।

মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৪-১৫ বছর ধরে একটা জবরদখলকারী, মতলববাজ দল হয়ে গেছে। একটু আগে টুকু ভাই (বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ) বললেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে তাঁকে (তারেক রহমান) ঠিক হতে বলেন, না হয় তাঁর মাকে (খালেদা জিয়া) আবার জেলে পাঠিয়ে দেব। যেহেতু এইটা কোনো আইনি পদক্ষেপ নয়। এটা একটা নির্বাহী আদেশ ছিল তাঁকে (খালেদা জিয়া) রিলিজ করার। তার মানে তাদের হাতে সেটা (ক্ষমতা) আছে। জেলে পাঠিয়ে দেওয়ার এখতিয়ার আছে এখন পর্যন্ত।’

এ বিষয়ে কথা বলেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী ও রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম। তিনি ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ওনারা যদি বোঝেন যে ওনার (খালেদা জিয়া) রাজনীতি করার অধিকার আছে। সে অধিকার তো জেলে থাকলেও থাকে। জেলে থেকে নির্বাচনও করতে পারেন। এখানে আসলে তারা (সরকার) একধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে।

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রথম প্রশ্ন করেন বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদকে। প্রশ্নটি ছিল এমন, সরকারি দলের একজন সংসদে বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন। এখন বলা হচ্ছে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন। একটি দল থেকেই বারবার এসব বলা হচ্ছে। হঠাৎ করে এ প্রসঙ্গটা কেন এল, আপনারা কী মনে করেন।

জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এই যে হঠাৎ করে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন। এ কথা বলার আগে যেসব কথাবার্তা বলেছে ওরা, সেগুলোকে এক করেন। বুঝবেন, ওরা কী মীন (বোঝাতে) করতেছে। এটা নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। এটাকে আমরা অবান্তর মনে করি।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়া রাজনীতি করলে জেলে পাঠিয়ে দেব আবার। আবার তাঁরই আইনমন্ত্রী বলছেন, রাজনীতি করতে মানা নেই। আমরা কোনটা ধরব। ওরা কী বলে ওরাই জানে। বিএনপি এই বক্তব্য নিয়ে মোটেও উদ্বিগ্ন না।’

এদিকে, এই প্রেস ব্রিফিংয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে যুগপৎ পদযাত্রা কর্মসূচি হবে। যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে ছাত্রীদের নির্যাতন-অত্যাচার করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশে যুগপৎ কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
পরবর্তী পোস্ট
খালেদা জিয়া অসুস্থ না হলে কারাগারে থাকতেন, রাজনীতি করার সুযোগ নেই: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting