দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৫
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

নভেম্বরের পর অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েল ও মার্শ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 394 ভিউস

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাঙ্কেল ও হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আরও ফিরেছেন মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসন। এই তিনজনকে দলে ফিরিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজ শেষে ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ম্যাক্সওয়েল, মার্শ ও ঝাই রিচার্ডসনের দলে ফেরার সিরিজে আরও আছেন ডেভিড ওয়ার্নার ও অ্যাস্টন অ্যাগার। চলমান টেস্ট সিরিজে ইনজুরিতে পড়ায় দেশে পাঠিয়ে দেয়া হয়েছে ওয়ার্নারকে। আর ম্যাচ খেলানোর মতো মনে না হওয়ায় ওয়ার্নারের সঙ্গে দেশের বিমান ধরতে হয়েছে অ্যাগারকে। ওয়ানডে সিরিজ খেলতে ভারতে ফিরবে দুজনই।

তবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলে জায়গা পাননি জস হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর পেসার। মূলত সামনের অ্যাশেজ সিরিজে তাকে ফিট পেতেই ওয়ানডে সিরিজের দলে বিবেচনা করা হয়নি। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘এই সিরিজে জশকে পেলে ভালো হতো। তবে সামনে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ (অ্যাশেজ) সফর সামনে রেখে রক্ষণাত্মক অবস্থান নিয়েছি আমরা।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন ম্যাক্সওয়েল। এরপর এক বন্ধুর জন্মদিনে দুর্ঘটনায় পড়ে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল তাকে। তিন মাসের বিরতি শেষে গত সপ্তাহে মাঠে ফিরেছেন তিনি। ভিক্টোরিয়ান প্রিমিয়ার লিগে ফিজোরি-ডংকাস্টারের হয়ে মাঠে নেমেই খেলেছেন ৬১ রানের ইনিংস।|

আরেক অলরাউন্ডার মার্শও শেষবার খেলেছেন গত নভেম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর মাঠের বাইরে চলে যাওয়া মার্শও করিয়েছেন অ্যাঙ্কেলের অস্ত্রোপচার। যার কারণে খেলতে পারেননি বিগব্যাশেও। আর রিচার্ডসনের শেষ ম্যাচ গত বছরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে।

এ বছরের শেষের দিকে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সে বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলে ফেরানো হয়েছে এই তিন তারকাকে। বেইলি বলেন, ‘ভারতে বিশ্বকাপের আর সাত মাস বাকি। এই সিরিজটি হবে প্রস্তুতিপর্ব। গ্লেন, মিচেল এবং ঝাই—তিনজনই অক্টোবরের স্কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচটি।

ভারত সফরের অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), জস ইংলিশ, মিচেল স্টার্ক, সিন অ্যাবোট, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস ,অ্যাস্টন অ্যাগার, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছেন মেসি!
পরবর্তী পোস্ট
গায়ে জুব্বা, হাতে তরবারি নিয়ে যুদ্ধে যাবেন রোনালদো!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting