দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার ইউএনও সাজিয়া আফরীনকে নিয়ে স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র ও অপপ্রচার

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৪, ২০১৯
অক্টোবর ৪, ২০১৯ ০ কমেন্ট 300 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে নিয়ে ষড়যন্ত্র মুলোক অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি স্বার্থন্বেসী মহল। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সেখানকার আশ্রায়ন-২ প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থলোপাটের ভিত্তিহীন অভিযোগ তুলে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত খবর একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে চক্রটি। মুলত নিজেদের স্বার্থ চারিতার্থ করতেই ইউএনও সাজিয়া আফরীনকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত হয়েছে স্বার্থন্বেসী চক্রটি। বর্তমানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত সাজিয়া আফরীনের কাছে বৃহষ্পতিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ২০১৭-১৮ অর্থবছরে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় তালা উপজেলাতে ৭৫২টি ঘর সরকারীভাবে বরাদ্দ দেয়া হয়। সেসময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেননা সাজিয়া আফরীন। তার যোগদানের আগেই এ প্রকল্পের অধীনে ঘর বরাদ্দের নামের তালিকা প্রনয়ন এবং টেন্ডারও দেয়া হয়। বরাদ্দকৃত এসকল ঘরের নির্মানকাজ ৩০ জুন ২০১৮ এর মধ্যে শেষ করার নির্দেশনা ছিলো। সাজিয়া আফরীন পহেলা জুলাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। অবশ্য তার যোগদানের আগেই আশ্রায়ন-২ প্রকল্পের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও প্রকৃতপক্ষে সময়সীমা শেষ হলেও প্রকল্পটির কোন কাজই শুরু করেননি সংশ্লিষ্টরা। তালা উপজেলাতে সাজিয়া আফরীনের যোগদানের কয়েকমাস অতিবাহিত হওয়ার পর বাস্তবায়ন না হওয়া বৃহৎ এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি। এসময় ঘর বরাদ্দের তালিকাভুক্ত সুবিধাভোগীদের স্বার্থে সাজিয়া আফরীন সহ খুলনা বিভাগব্যাপী সংশ্লিষ্ট কর্মকর্তাদের টিনের বেড়া দেয়া ঘরের পরিবর্তে প্রত্যেককে সম্ভব হলে স্থায়ী ও সময়োপযোগী অধিক ব্যয়বহুল কংক্রিটের ঘর নির্মানের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। পরবর্তীতে আশ্রায়ন-২ প্রকল্প বাস্তবায়নে গৃহীত এ মহৎ উদ্যোগের ফলশ্রুতিতে খুলনা বিভাগ জনপ্রশাসন পদকেও ভুষিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের শুরুতেই তালিকা থেকে পাকা ঘর থাকা সামর্থবান ও একাধিক নাম থাকা ৮ জনকে বাদ দিয়ে সেই আটটি ঘর অন্যান্য দুস্থ্য ও অসহায় আট জনকে বরাদ্দ দেয়া হয়। যাদের মধ্যে অসহায় মুক্তিযোদ্ধা জব্বার, শিল্পকলার অসহায় বাশিবাদক লিটন, মানসিক প্রতিবন্ধী হালিম, দিনমজুর নুরু, হাসমত ও এক বিধবা মহিলা সহ রয়েছেন আরো দুই অসহায় ব্যাক্তি। পরবর্তীতে উন্নতমানের ইট, বালূ, সিমেন্ট সহ অন্যান্য নির্মান সামগ্রী এবং আবুল খায়ের কোম্পানী থেকে সরকার নির্ধারিত ৩৬ মি:মি: পুরুত্বের টিন দিয়ে অধিক ব্যায়বহুল হওয়া স্বত্তেও সম্পুর্ন কংক্রিটের ঘর নির্মান করে দেয়া হয় তালিকাভুক্ত সুবিধাভোগীদের। পাশাপাশি প্রত্যেকটি ঘরে উন্নতমানের জানালা-দরজাও স্থাপন করে দেয়া হয়। এছাড়াও সরকারী নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়। কিন্তু দু’এক জন সুবিধাভোগী তাদের পুর্বের স্যানিটারী ল্যাট্রিন থাকায় এবং নতুন ল্যাট্রিন স্থাপনের পর্যাপ্ত জমি না থাকায় প্রকল্পের দেয়া স্যানিটেশন সামগ্রী ব্যবহার না করে বাড়ীতেই রেখে দিয়েছেন। তবে সুবিধাভোগীরা ব্যবহার না করলেও প্রকল্প থেকে সকলকে নির্ধারিত স্যানিটেশন সামগ্রী সরবরাহ করা হয়েছে। যেহেতু তার যোগদানের আগে দায়িত্বরত ইউএনও’র মাধ্যমেই প্রকল্পের ঘর বরাদ্দের তালিকা প্রনয়ন সহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে সেহেতু সেখানে তার দুর্নীতি বা অর্থলোপাটের সুযোগ থাকার কথা নয়। পাশাপাশি যে নকশাতে তিনি কংক্রিটের ঘর নির্মান করেছেন সেই নকশার জন্য খুলনা বিভাগ জনপ্রশাসন পদকে ভুষিত হলো, আর পক্ষান্তরে সেই ঘর নির্মানের জন্য তার বিরুদ্ধে কেনো দুর্নীতির অপপ্রচার চালানো হচ্ছে গনমাধ্যমের কাছে এমন প্রশ্নও তুলে ধরেন নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। তিনি আরো বলেন, স্বার্থন্বেসী একটি মহল সম্পুর্ন নিজেদের স্বার্থ চারিতার্থের জন্য ষড়যন্ত্র মুলোক ভাবে তার বিরুদ্ধে এধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই তাদের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে সরেজমিনে তদন্ত করে সুষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যও গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান তিনি। এব্যাপারে তালা উপজেলার খলিসখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান বলেন, সাজিয়া আফরীন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন অত্যন্ত স্বচ্ছতার সাথে আশ্রায়ন-২ প্রকল্পের বাস্তবায়ন করেছেন। সকল সুবিধাভোগীদের চাহিদা ও মতামতের ভিত্তিতে টিনের বেড়া দেয়া ঘরের পরিবর্তে অধিক ব্যায়বহুল হওয়া স্বত্তেও কংক্রিটের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছিলেন তিনি। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নে সার্বক্ষনিক তদারকি সহ সকল ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট অন্যান্যদের সার্বিক সহযোগীতাও করেছেন তিনি। তাছাড়া বৃহৎ এ প্রকল্পটি বাস্তবায়নে তিল পরিমান দুর্নীতি করেননি সাজিয়া আফরীন। একটি স্বার্থন্বেসী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তার বিরুদ্ধে এধরনের ষড়যন্ত্র মুলোক অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও জানান চেয়ারম্যান মোজাফ্ফর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় আটক ৭
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় জালিয়াতির মাধ্যমে ডিডের চুক্তিপত্রের মেয়াদ বৃদ্ধি করে উল্টো ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting