দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সিলেটে দুই বিদেশি ছাত্রীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 420 ভিউস

জাতীয় ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নর্থ ইস্ট মেডিকেল কলেজের দুই বিদেশি ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে সুমাইয়া কমপ্লেক্স মার্কেটের সামনে এ সংঘর্ষ হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার জানান, সন্ধ্যায় নর্থইস্ট মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালিয়ান দুই ছাত্রী চন্ডিপুলের ফুলকলি মিষ্টির দোকান থেকে ফেরার পথে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের অশালীন মন্তব্য এবং উত্ত্যক্ত করেন।

পরে কলেজে গিয়ে তারা সহপাঠীদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী ওই অটোচালকের আত্মীয়র বাদশা টেলিকমে গিয়ে বিচার দেন। এ সময় দুপক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরাসহ স্থানীয় অটোচালকরা শিক্ষার্থীদের মারধর করে। সংঘর্ষকালে দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার (এসি) আহত হন এবং মাইক্রোবাস ও অটোরিকশাসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নর্থইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিনিয়ত তাদের সহপাঠী নারী শিক্ষার্থীদের চন্ডিপুল এলাকার অটোরিকশা শ্রমিক এবং ফ্লেক্সিলোড ব্যবসায়ীরা ইভটিজিং করে। সম্মানের ভয়ে বেশির ভাগ ছাত্রীই এসব বিষয় কারও সঙ্গে শেয়ার করেন না। বিদেশি দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় তারা সাহস করে সহপাঠীদের কাছে এসে বলেছেন। এর প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা এক হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।

আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে উত্ত্যক্তকারী যুবক ও হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনে যাবেন তারা। অপরদিকে ব্যবসায়ীদের অভিযোগ, শুরুতে বাদশা টেলিকমে এ ঘটনা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছিলেন তারা। অভিযুক্ত যুবককে নর্থইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ানো হয়। কিন্তু এরপরও শিক্ষার্থীরা মারমুখী হয়ে হামলা করেন। তাদের মার্কেটের অনেক দোকানে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার জানান, রোববারের ঘটনায় পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে দুটি মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ববিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৬
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি : প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting