দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবি মিথ্যা : সেতুমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 339 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দেশত্ম শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। যে যত চেষ্টাই করুক, সংবিধানে অনড় থাকবে সরকার। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই।’

‘বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবিকে অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। মামলা পরের কথা তাদের তো এত নেতাকর্মীই নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। মায়ের জানাজা এমনকি ঈদের নামাজে অংশ নিতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের আগে ৫০০ স্কুল পুড়িয়েছে, ভূমি অফিসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে। কী বীভৎস দিন! কত নিষ্ঠুর বিএনপি!’

সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, কারণ তাদের ঘরেই তো গণতন্ত্র নেই। ভোট জালিয়াতি কিংবা হ্যাঁ-না ভোট কারা চালু করেছিল তা সবাই জানে। ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার শেখ হাসিনা, যিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন। শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না। তিনি ভাবেন আগামীর প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার কথা।’

‘শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী ও জেল হত্যার বিচার হয়েছে। দেশে প্রথম আইনগতভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্রমেই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে। বিএনপি গণতন্ত্রের নবজাতককে গলা টিপে মেরে ফেলেছে। এ দেশে ভোট জালিয়াতি, রাষ্ট্রপতি নিয়ে হ্যাঁ-না ভোট, দলীয় লোক আজিজকে নির্বাচন কমিশনের প্রধান বানানো, মাগুরা মার্কা নির্বাচন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল বিএনপি যার জন্য ওয়ান-ইলেভেন সৃষ্টি হয়েছিল।’

‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক গ্রন্থটি রচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি। বই রচিত হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেলসহ শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে।

বইয়ের লেখক অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেরিনা জাহান, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ও জাকিয়া তাবাসসুম, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম খানসহ বিশিষ্ট ব্যক্তিরা। সূত্র : বাসস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাশকতার মামলায় বিএনপির ৬৫০ নেতাকর্মীর আগাম জামিন
পরবর্তী পোস্ট
বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting