দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৬
পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল...
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গণতন্ত্র সম্মেলনের পরোয়া শেখ হাসিনা করে না: ওবায়দুল কাদের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

জাতীয় ডেস্ক:

গণতন্ত্র সম্মেলনের পরোয়া শেখ হাসিনার সরকার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গণতন্ত্র সম্মেলনে কাকে দাওয়াত দিল, আর না দিল তার পরোয়া শেখ হাসিনা করে না। কে আমন্ত্রণ করল, কোথায় সম্মেলন সেটা নিয়ে আমাদের ভাবার সময় নেই।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমার দেশে গণতন্ত্র ঠিকমতো চালাচ্ছি কি না, আমার দেশের গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে কি না, জনগণ স্বাধীনভাবে কথা বলছে কি না সেটিই আমার দেশের গণতন্ত্র।’

অনেক চেষ্টা করেও বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ পায়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড লু, ডেরেক শোলে আসলেন। বিএনপির সাথে বৈঠক হয়নি। দিনরাত পড়েছিল মার্কিন দূতাবাসে যদি একবার সাক্ষাৎ মেলে। সাক্ষাৎ হয়নি। এজন্য তাদের মন খারাপ।

বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, ভারতকে তো আমাদের সাথে অনেক আগেই জড়িয়ে দিয়েছে। এখন আমেরিকাও নাই। যাবেন কোথায়? বিদেশের বন্ধুরা নাই, দেশের জনগণও নাই। বিএনপি এখন বন্ধুহীন। তাহলে উপায়টা কী। ঘরে বসে বসে, শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখবেন। আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি দেখবেন।

‘কত জায়গায় গেলেন নিষেধাজ্ঞার জন্য। কত তৎবির করলেন, এলো কি নিষেধাজ্ঞা।’

ওবায়দুল কাদের বলেন, নষ্ট রাজনীতির হোতা হচ্ছে নষ্ট বিএনপি। তারা রাজনীতির বিষফোঁড়া। তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, নিরাপত্তা নিরাপদ নয়, আইনশৃঙ্খলা নিরাপদ নয়। এরা সুযোগ পেলেই মানুষ পোড়ায়, বাস ভাঙচুর করে, নারী ধর্ষণ করে। বাংলাদেশের নারীরা সতর্ক হয়ে যান। বিএনপি ক্ষমতায় এলে এই দেশকে আফগানিস্তান বানাবে। শেখ হাসিনাই এ দেশের নারীদের সম্মানিত করেছেন।

উন্নয়ন দেখলে বিএনপির ভালো লাগে না মন্তব্য করে তিনি বলেন, তারেক জিয়া তো খাম্বা বেপারী। তার কাজই ছিল খাম্বার ব্যবসা করা আর লুটপাট করা। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন, লুটপাটের ভবন। শেখ হাসিনার ছেলে-মেয়েরা খাওয়া ভবন করে নাই। প্রধানমন্ত্রীর পরিবারের কেউই খাওয়া ভবন তৈরি করেনি। প্রত্যেকেই চাকরি করে খায়। সৎ জীবন যাপন করে।

বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তাদের আন্দোলনের নদীতে জোয়ার নেই। গণজোয়ার আসে না। পদযাত্রা, শর্ট মার্চ থেকে আবার লং মার্চ, সবই ভুয়া।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গার আলোচিত মাদক ব্যবসায়ি স্বজল গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
হাসপাতালগুলোকে এক হাজার শয্যায় উন্নীত করবো: স্বাস্থ্যমন্ত্রী

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting