দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ফিক্সিং প্রস্তাবের তদন্তে সোহেলীকে ডেকেছে এসিইউ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০ কমেন্ট 331 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ নারী বিশ্বকাপ দলের সদস্য লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন জাতীয় দলে খেলা আরেক নারী ক্রিকেটার সোহেলী আক্তার। রোববার আইসিসি অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) মুখোমুখি হবেন তিনি। ঢাকার একটি পাঁচতারা হোটেলে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। আইসিসির এসিইউ সদস্য স্টিভ তদন্তের দায়িত্ব পেয়েছেন। সাক্ষাৎকারে একজন আইনজীবী বা বন্ধুকে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। সোহেলী একজন আইনজীবীকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছেন।

নারী টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচের আগের দিন (সোমবার) ভয়েস রেকর্ডের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় থাকা লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। পাল্টা ভয়েস রেকর্ডের মাধ্যমে লতা মণ্ডল বান্ধবী ও জাতীয় দল সতীর্থ সোহেলীকে এ ধরনের প্রস্তাব না দেওয়ার অনুরোধ জানান। পরে দলের কোচ দিপু রায় চৌধুরী ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে জানান লতা।

বিসিবি গতকাল সমকালকে জানায়, টিম ম্যানেজমেন্ট থেকে বিশ্বকাপে দায়িত্বরত এসিইউকে সঙ্গে সঙ্গে অবহিত করার পাশাপাশি সোহেলী ও লতার কথোপকথন হস্তান্তর করেছে। তাৎক্ষণিকভাবে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেলকে অবহিত করা হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এ ধরনের ঘটনা ঘটলে আইসিসির যে প্রটোকল রয়েছে, সেটা অনুসরণ করতে হয় এবং বাংলাদেশ দল থেকেও তাই করেছে। এর গভীরতা ও মেরিট যাচাই করে বাকি পদক্ষেপ আইসিসি নেবে।’

সোহেলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আকাশ নামে এক জুয়াড়িকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ভুল করে ফেলেছেন। তিনি বলেন, ‘বিষয়টি এত দূর গড়াবে, বুঝতে পারিনি। ফেসবুকে পরিচিত হওয়া আকাশ স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়। আমি তাকে বলেছিলাম, বাংলাদেশ নারী ক্রিকেটাররা এ রকম কিছু করে না। সেটা প্রমাণ করতেই আমি লতাকে প্রস্তাবটা দিই। লতা সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ দিয়ে প্রমাণ করে দেয় মেয়েরা এসবে জড়িত না। আমার কাছে আকাশের সঙ্গে মেসেঞ্জারের সব লেখা রয়েছে। সেগুলো আকসুকে (এসিইউ) দেখাব। যা যা হয়েছে সেগুলো বলব।

এ ধরনের বোকামি করা ঠিক হয়নি। আমি বুঝতে পারছি, আমার শাস্তি হবে। কিন্তু সেটা যত কম হয় সেজন্য সর্বাত্মক সহযোগিতা করব আকসুকে (এসিইউ)। বিসিবি সিইও স্যারকেও জানিয়ে রেখেছি যে মিডিয়াতে পুরো ঘটনা আসেনি। উনাদের যেটুকু প্রয়োজন, সেটুকু রিপোর্টে দেখিয়েছে।’ আইসিসি এসিইউও সদস্যের তদন্তের মুখোমুখি হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন সোহেলী। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল এ ধরনের প্রস্তাব দেওয়া যে শাস্তিমূলক অপরাধ তিনি জানতেন কিনা?

জবাবে সোহেলী বলেন, ‘আমি জানতাম, কিন্তু আকাশের চ্যালেঞ্জ নিতে গিয়ে ভুল করে ফেলেছি। ভুলের মাশুল দেওয়া ছাড়া এখন কিছু করার নেই। এসিইউও থেকে স্টিভ নামের একজন ফোন দিয়েছেন, তিনিই কথা বলবেন আমার সঙ্গে।’ ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা জাতীয় দলে খেলেন সোহেলী। মাঝে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর বিশ্বকাপ বাছাই এবং এশিয়া কাপে খেলেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আইসিসির ভুলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত
পরবর্তী পোস্ট
দশ হলুদ কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ডর্টমুন্ড

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting