দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৩৭
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নিয়োগ স্থগিত, ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ৪২ কর্মচারীর অবস্থান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরীর মৌখিকভাবে নিয়োগপ্রাপ্ত ৪২ জন কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটিকে ‘অমানবিক সিদ্ধান্ত’ দাবি করে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বঞ্চিতরা। বুধবার দুপুর দুইটার দিকে তারা অবস্থান শুরু করেন।এ দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমকালকে জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয়ের বিধি না মেনে বেশ কয়েক বছর আগে অধিভুক্ত কলেজগুলোর কার্যক্রম সম্পন্ন করতে ৫৩ জনকে মৌখিকভাবে নিয়োগ দেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

গত ৯ ফেব্রুয়ারি এক কর্মকর্তার মৃত্যুর জানাযায় উপাচার্য ও দুই উপ-উপাচার্য অংশ না নেওয়ায় উপাচার্যের বাসভবনে গিয়ে ‘প্রতিবাদী মোনাজাত’ করে আলোচনার জন্ম দেন বাহলুল হক। এরপর তার পরিবার থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার ‘অনুপস্থিতিতে’ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করে কর্তৃপক্ষ। এর পর আজ মৌখিকভাবে নিয়োগ প্রাপ্তদের নিয়োগ স্থগিত করা হয়।

আন্দোলনরত মৌখিক নিয়োগ প্রাপ্ত কর্মচারী মো. সুমন মিয়া সমকালকে বলেন, আমরা মৌখিকভাবে ৫৩ জন নিয়োগ পেয়েছিলাম। গত পাঁচ বছর যাবত বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে ১১ জনের নিয়োগ স্থায়ী হয়েছে, আমাদেরও প্রত্যাশা ছিল আমাদের নিয়োগ স্থায়ী হবে। মঙ্গলবার অফিস শেষে আমাদেরকে জানানো হয়, আমাদের দায়িত্ব হস্তান্তর করতে। হঠাৎ করে আমরা কোথায় যাব? এখন আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা এ সিদ্ধান্ত মানি না।

আকিব রায়হান নামে আরেক চাকরি বঞ্চিত বলেন, আমাদের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহ জানিয়েছেন একমাস পর আমাদের পুনরায় নিয়োগের বিষয়ে জানানো হবে। তবে আমাদের লিখিতভাবে সেটি জানাতে হবে। মৌখিক কথার ভিত্তি নেই।

ফাতিহা আহমেদ নামে আরেক অবস্থানকারী বলেন, আমাদের একটাই দাবি আমাদের ‘নো ওয়ার্ক, নো পে’, অর্থাৎ আমরা কাজ করলে বেতন পাব, না হলে পাব না এই ভিত্তিতে রাখা হোক।

অবস্থানের বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি, তাদের দাবি-দাওয়া শুনে কর্তৃপক্ষকে জানাতে। তিনি দেখছেন।’

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহ বলেন, ‘আমাদের কন্ট্রোলার স্যার (বাহালুল) মৌখিকভাবে তাদের নিয়োগ দিয়েছিল, বিভিন্ন কাজে সহযোগিতার জন্য। আমি দায়িত্ব পাওয়ার পর তাদের বলছি, আপনাদের আপাতত কাজ করা লাগবে না, নিয়মমাফিক প্রক্রিয়ার মাধ্যমে যখন নিয়োগের কাজ শুরু হবে তখন আপনাদের বিষয়টি বিবেচনায় রাখব।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমাদের জনবল লাগলে সেটি নিয়মের মধ্যে সম্পন্ন করতে হবে। অননুমোদিতভাবে কিছু করা যাবে না। আমাদের লোকবলের চাহিদা আছে, তবে সেটি যথাযথভাবে দেখেশুনে নিয়মনীতি মেনে করতে হবে। এর বাইরে যাওয়ার কারণ নেই।

প্রসঙ্গত, বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ অনিয়মের অনেকগুলো অভিযোগ রয়েছে মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চেয়েছিল। এর পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বাহালুল হককে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তিনদিনের সফরে মিঠামইনে রাষ্ট্রপতি
পরবর্তী পোস্ট
তেল, পানি ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting