দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৩
ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম! মেয়ে দেখতে...
পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল...
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় ইছামতির বেড়িবাঁধ সংস্কারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা, আতংকে এলাকাবাসী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২৩
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০ কমেন্ট 392 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা :

দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা এলাকায় সীমান্ত নদী ইছামতি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে এখনো কোন কাজ শুরু করা হয়নি। যার কারনে ঐ এলাকার মানুষের আতঙ্ক এখনো কাটেনি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর পোল্ডার-৩ এর আওতাধীন বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারনকারী ইছামতি নদীর প্রবল জোয়ারের তোড়ে গত ৬ ফেব্রুয়ারি , ২৩ ইং সোমবার প্রায় ১৫০ মিটার এলাকা জুড়ে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। ইতোমধ্যেই বেড়িবাঁধের কিছু অংশ নদী গর্ভে ধ্বসে পড়েছে। গত কয়েকদিন ধরে বেড়িবাঁধে ক্রমশ ফাঁটলের পরিমান বাড়ছিল। ইছামতি নদীর বেড়িবাঁধের পার্শ্ববর্তী বাড়িঘর জুড়ে এ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে যেকোন মূহুর্তে বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন ভাঙ্গন কবলিত এলাকায় বসবাসকারী মানুষেরা।

এদিকে বেড়িবাঁধে ভাঙনের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার ঝুকিপূর্ণ এই ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। প্রতিবছরই উপজেলার প্রায় কিলোমিটার এলাকা জুড়ে বয়ে চলা ইছামতি নদীর কোন না কোন এলাকার বেড়িবাঁধ ভাঙ্গে। আর এতে করে বাংলাদেশ হারায় ভূখন্ড আর সাধারণ মানুষকে হতে হয় ক্ষতির সম্মুখীন। কিন্তু এতে লাভ হয় পাউবোর কর্মকর্তাদের। নামমাত্র মেরামত করে হাতিয়ে নেই কোটি কোটি টাকা। তবে স্থানীয়দের মতে কিছু অবৈধ বালু ব্যবসায়ীরা প্রতিনিয়িত নদী থেকে বালু উত্তোলন ও ভেড়ির পাশ দিয়ে গুটি কয়েক মানুষের ঠেলা জাল ফেলার কারনে এই বেড়িবাঁধগুলো ভেঙ্গে যাচ্ছে। বালু কাটার ফলে নদীর স্রোত তার গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ পারের ভেড়িবাধে আছড়ে পড়ছে।

আবার অন্যদিকে, ভেড়ির পাশ দিয়ে ঠেলা জাল ফেলার কারনে ভেড়ির পাশে পলি জমতে পারছেনা। এবিষয়ে দেবহাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধকবার আলোচনা করা হলেও কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছেনা। দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ২০২২ সালের অক্টোবর মাসের যে সভা হয়েছিল তার রেজুলেশনে উক্ত মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ক্রম, ১ এর খ) বালু মহলের জন্য নির্ধারিত এলাকার বাইরে থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে, ঘ) ইছামতি নদীর ভাঙ্গন রোধে দেবহাটা উপজেলাধীন জনছুটিপুর ও টাউনশ্রীপুর বালুমহল এর ইজারা বাতিলের সুপারিশ করা হবে, এক. ০২ এর গ) অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে, ক্রম ০৪ এর ক) অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। মজার বিষয় হলো একটি মিটিংয়ে একাধিকবার অবৈধ বালু উত্তোলন বন্ধ করার বিষয়টি উল্লেখ করা হলেও তার কোনো একটিও বাস্তবায়ন হয়নি বা এবিষয়ে কোন ব্যবস্থাও গ্রহন করা হয়নি। ভাতশালা এলাকায় যে জায়গাটি ভেঙ্গে গেছে সেই এলাকার বেড়িবাঁধের পাশ দিয়ে দিনরাত ঠেলা জাল ফেলা হয়। এমনকি ঐ বেড়িবাঁধের অপর পাশে রয়েছে তিনটি পুকুর। এছাড়াও উপজেলাজুড়ে বেড়িবাঁধের পাশ দিয়ে অপরিকল্পিতভাবে মৎস্য চাষ করার ফলেও ভেড়িগুলো নাজুক হয়ে পড়ে। কিন্তু এবিষয়টি স্থানীয় প্রশাসন সুনজরে এনে যদি কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করতো তাহলে হয়তো প্রতিবছর আমাদেরকে আমাদের ভূখন্ড হারাতে হতোনা। ইতিপূর্বে দেবহাটার সুশীলগাতী এলাকার রাজনগর নামে একটি পুরো মৌজা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েকবছর আগে সুশীলগাতী এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। এবিষয়ে যাতে দীর্ঘ মেয়াদী কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয় সেবিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বিষয়ে প্রস্তুতি সভা
পরবর্তী পোস্ট
দেবহাটা উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রিলেটেড পোস্ট

পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল...

জুলাই ৫, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জুলাই ৪, ২০২৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

জুলাই ৪, ২০২৬

খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই ৪, ২০২৬

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting