দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫১
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় দেয়াড়া হাইস্কুলে কর্মচারী নিয়োগে ৫০ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১১, ২০২২
ডিসেম্বর ১১, ২০২২ ০ কমেন্ট 399 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ঐতিহ্যবাহি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবসৃষ্ট তিনটি পদে ৩ জন কর্মচারী নিয়োগে ৫০ লক্ষ্য টাকা অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৩ টার দিকে ওই স্কুলেই পাতানো নিয়োগ বোড বসিয়ে প্রধান শিক্ষককে জিম্মি করে নামমাত্র পরীক্ষা নিয়ে এ নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে একজন নিরাপত্তা কর্মী, একজন পরিচ্ছন্নতা র্কর্মী ও একজন আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় ২ বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখে ৩ টি পদে মোট ২৫ জন আবেদন করেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি গাজী মতিয়ার রহমান ও সদ্য যোগদানকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সুবিধা মত নিয়োগ দিতে পরিকল্পনা স্বরুপ কাজ শুরু করেন। সে মোতাবেক নিয়োগ পরীক্ষার আগের দিন প্রবেশপত্র প্রদান করেন। পরীক্ষা ১০ ডিসেম্বর সকাল ১১ টার কথা থাকলেও অদৃশ্য কারণে পরীক্ষা নেওয়া হয় বিকালে। এর অংশ হিসেবে সভাপতির ছেলে সুমন একাধিক ব্যক্তির নিকট হতে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া সভাপতি নিরাপত্তা কর্মী পদে চাকুরী দেওয়ার কথা বলে দেয়াড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে খলিলুর রহমানের নিকট থেকে নিয়োগ বোর্ডের পূর্বেই স্কুলের সীমানায় তার জমি মেপে সীমানা নির্ধারণ করে নিলেও শেষ পর্যন্ত ১৮ লক্ষ টাকায় অন্য জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া আয়া পদে দেয়াড়া গ্রামের মাহফুজ সানার মেয়ে ঝর্ণা খাতুনের নিকট থেকে ১০ লক্ষ টাকা ও নেদা খাঁর মেয়ে সেলিনা খাতুনের নিকট থেকেও ৫ লক্ষ টাকা নিয়ে অন্য জনের নিকট থেকে ১৬ লক্ষ টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬ লক্ষ টাকা নিয়ে নিয়োগ প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, নতুন মাধ্যমিক স্যার মীর মোস্তাফিজুর রহমান যোগদানের পরেই সকল পদের জন্য রেট বেড়ে গেছে। কারন হিসেবে তিনি বলেন নতুন স্যার প্রতি জন নিয়োগে ২
লক্ষ টাকা অগ্রিম ছাড়া বোর্ডে যাবেন না বলে ছাপ জানিয়ে দিয়েছন। সেমোতাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত তিন পদে নিয়োগ দিয়ে ৬ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্কুলের সভাপতি গাজি মতিয়ার রহমান বলেন, আপনারা কিছু লিখবেন না। টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারি জানান, আমি সভাপতি সাহেবের নির্দেশ মোতাবেক নিয়োগ বোর্ডে করার আয়োজন করে দিয়েছি। এ ছাড়া আর কোন কিছু আমি জানি না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ বোর্ড অবাধ সুষ্ট নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছে, এটা আমার জানা নেই। এমনকি এ নিয়োগ বোর্ডে আমি নিজে কোন অর্থ গ্রহন করেনি। নিয়োগ বোর্ডে আমি একজন সরকারী কর্মকর্তা হিসেবে কেবল দায়িত্ব পালন করেছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক
পরবর্তী পোস্ট
দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের আলোচনা সভা

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...

অক্টোবর ১৫, ২০২৬

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting