দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৪
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

আবারও উত্তপ্ত আইনজীবী সমিতি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০২২
সেপ্টেম্বর ২২, ২০২২ ০ কমেন্ট 443 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার বেলা ১২:৪৫ মিনিটে আইনজীবী সমিতির নীচতলায় স্থাপিত আইনজীবী সমিতির আহবায়ক কমিটির নামফলকে কালি দিয়ে ঢেকে দেয় কতিপয় আইনজীবী।
এ ঘটনার জেরে জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাড. শম্ভু নাথ সিংহ সাতক্ষীরা সদর থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আহবায়ক বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিবদমান দু’পক্ষের বিরোধের জেরে অশান্ত হয়ে উঠে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। ফলে সাতক্ষীরার এমপিদ্বয়, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিশিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির ৭ সদস্যর মধ্যে তিনজন সদস্য নানা কারণে বাদ দেয় আহবায়ক কমিটি। ফলে পুনরায় স্থীতিশীলতা আসে আইনজীবী সমিতিতে।
আগের কমিটিগুলোর নানা অনিয়ম ও স্বেচ্ছা চারিতার অভিযোগে অশান্ত হয়ে উঠে সাতক্ষীরা আইনজীবী সমিতি। সমিতির আয় ও ব্যয় সমান হওয়া, আয় থেকে ব্যয় বেশি হওয়ারও অভিযোগ আছে। সেসব অভিযোগ বার কাউন্সিলের অধীনে বিবেচনাধীন আছে। স্বচ্ছ চরিত্রের আহবায়ক কমিটির সদস্যদের চেষ্টা দীর্ঘ দিন পর জেলা আইনজীবী সমিতির ব্যাংক একাউন্টে মাত্র ১২১ দিনেই যোগ হয় ১কোটি ৯২লক্ষ ৪৬হাজার ৮০০টাকা। ফলে সাধারণ সদস্যবৃন্দ খুশি। এদিকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় একটি সাধারণ সভার আয়োজন করে আহবায়ক কমিটি। এ সভার আয়োজনে সম্মতি জানিয়ে ২৭৩জন আইনজীবী স্বাক্ষর করেছেন। আজকের আয়োজিত সাধারণ সভার মূল এজেন্ডা হলো সমিতির সদস্যদের সঞ্চয় তহবিল বৃদ্ধি করা, সঞ্চয় তহবিলে অনিয়মিত কোন সদস্য আছে কিনা তা যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা, নিয়মিত সদস্য একই পদে দুই বারের বেশি নির্বাচিত হতে পারবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়া, গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন আয়োজনসহ ইন্টারনাল ও এক্সটারনাল অডিট করা। আইনজীবীদের দাবি এসব স্পর্শকাতর বিষয়ে সুষ্ঠ সিদ্ধান্ত আসলে কোন কোন পক্ষ ক্ষতির শিকার হবে। ফলে বুধবার দুপুরে আহবায়ক কমিটির নাম ফলকে কালি লেপন করে আইনজীবী সমিতিকে ধারাবাহিক ভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক সরকারি কৌশুলি অ্যাড. শম্ভু নাথ সিংহ চলমান পরিস্থিতি নিয়ে সাতনদীকে জানান, সাতক্ষীরা আইনজীবী সমিতিতে বিবদমান দুটি গ্রুপ আছে। একের পর এক অর্থ তছরুপ, টাকা আত্মসাৎ, মারামারি বিভিন্ন গোলযোগের প্রেক্ষিতে মার্চের ২২ তারিখে সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, তৎকালীন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ উভয় পক্ষের শতাধিক আইনজীবীর উপস্থিতিতে আমাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আমি ওই কমিটিতে যথাযথভাবে কার্যক্রম চলাকালীন তিনজন সদস্য বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠলে আমি তাদের বাদ দেই। এছাড়ও দীর্ঘদিন ধরে সমিতিতে কোন কমিটি কি করেছে আমি তা বাংলাদেশ বার কাউন্সিল, মাননীয় সংসদ সদস্য, সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক আরও জানান, আমি দায়িত্বে ১২১ দিন থাকা কালে ১কোটি ৯২লক্ষ ৪৬হাজার ৮০০টাকা আমি ব্যাংকে জমা দিয়েছে। এই টাকা বিগত দিনের মত যেন কেউ তছরুফ করতে না পারে সে কারণে আমি বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাধারণ সভার আয়োজন করি। এই সাধারণ সভা আয়োজনের জন্য ২৭৩জন আইনজীবী সম্মতি জানিয়ে রেজুলেশনে স্বাক্ষর করেছে। এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন। সাধারণ সভায় কোন অবস্থায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য আজ (বুধবার) সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর আবেদন করি।
বুধবারে দুপুরের অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আমার সরকারি দায়িত্ব পালন করা কালীন আজ(বুধবার) বেলা ১২:৪৫ মিনিটে আমাদের বারে ডিসবারকৃত সদস্য শাহেদুজ্জামান শাহেদ, আমিনুর রহমান চঞ্জল, সাইদুজ্জামান জিকো, সাইদুর রহমান সাইদসহ আরও কয়েকজন সমিতি ভবনে আহবায়ক কমিটির যে নামফলক ছিলো সেটিতে কালি লেপন করে নাম মুছে দিয়েছে। আমাদের বারের কর্মচারীদের হুমকি ধামকি দিয়েছে। বারের ক্যাশে লাথি মেরেছে। সাধারণ আইনজীবীদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এই বহিঃষ্কৃত সদস্যরা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করেছে। এরা সবাই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় ধোকা দিয়ে টাকা নিয়েছে। যেগুলো বার কর্তৃপক্ষ আসার পরে তাদের একাধীকবার ডিসবার করা হয়েছে।
একটি দুষ্টচক্রের কথা তুলে ধরে তিনি বলেন, এদের গডফাদার আছে। সেই গডফাদার আইনজীবী সমিতিকে কুক্ষিগত করে সাতক্ষীরা আইনজীবী সমিতির যে টাকা পয়সা আছে তা লুটপাট করে খাওয়ার কু-অভিপ্রায়ে এসব অসৎ কর্ম দিনের পর দিন করে চলেছে। তিনি আরও জানান আজকের ঘটনার প্রেক্ষিতে আমরা সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি আগামী কালকের (বৃহঃস্পতিবার) সাধারণ সভায় সমস্ত আইনজীবীদের উপস্থিতিতে এসব বিষয় তুলে ধরে এ সমস্যা থেকে সমাধানের চেষ্টা করবো আশা রাখি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়িকে ৪-০ গোলে হারিয়ে ভোমরা ইউনিয়নের জয়লাভ
পরবর্তী পোস্ট
জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা নিয়ে আহবায়কের প্রেস ব্রিফিং

রিলেটেড পোস্ট

সাংবাদিক আলিম আর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting