দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৮
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়িকে ৪-০ গোলে হারিয়ে ভোমরা ইউনিয়নের জয়লাভ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২১, ২০২২
সেপ্টেম্বর ২১, ২০২২ ০ কমেন্ট 450 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশে স্বপ্নের পদ্মাসেতু ও কর্ণফূলি টানেল এর মতো মেগা প্রকল্প দেশে বাস্তবায়ন হয়েছে। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলা-ধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।”
এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা তথ্য অফিসার অফিসার জাহারুল ইসলাম (টুটুল), সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), মীর হাবিবুর রহমান বিটু. মানস সোম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, গাভা ক্রীড়া সংস্থার সভাপতি মহিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, ইউপি সদস্য মো. জাহিদুজ্জামান প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ দিনের খেলায় অংশ নেয় ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল। খেলায় ৪-০ গোলে ফিংড়ি ইউনিয়ন দলকে হারিয়ে ভোমরা ইউনিয়ন দল জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী আবু অহিদ বাবলু, সহকারি রেফারী ছিলেনআব্দুল গফ্ফার ও মো. আসাদুজ্জামান আসাদ। দুপুর ২টার আগেই ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৪র্থ দিনের খেলাটি উপভোগ করেন। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৫ম খেলায় অংশ নেবে সাতক্ষীরা পৌরসভা বনাম শিবপুর ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বড়দলে আইন শৃংখলা বিষয়ক মতবিনিম সভা
পরবর্তী পোস্ট
আবারও উত্তপ্ত আইনজীবী সমিতি

রিলেটেড পোস্ট

সাংবাদিক আলিম আর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting