দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৪
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন
ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...
‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী
দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে মারপিট ও খুন্তির ছ্যাকা দেওয়ার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৯, ২০২২
এপ্রিল ১৯, ২০২২ ০ কমেন্ট 434 ভিউস

 

সংবাদদাতা: সাতক্ষীরায় হোটেল মালিক ও বাবুর্চির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে মারপিট ও খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঘটনার প্রতিকার পেতে সোমবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের শিকার তিন সন্তানের জননীর (৩৮) বাড়ি আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামে।

আহত ভিকটিম জানান, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস সড়কের জিরো পয়েন্টে অবস্থিত হোটেল সিটি ইন–এ নারী শ্রমিক হিসেবে তিনি কয়েক মাস আগে কাজ নেন। প্রতিদিনের ন্যায় গত রবিবার হোটেল সিটি ইন–এ তিনি কাজে যান। কাজ করতে থাকার এক পর্যায়ে বাবুর্চি আজিজুল ইসলাম তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে তাকে মারপিট করে এবং গরম খুন্তি দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেয়া হয়। গরম খুন্তির ছ্যাকা দেওয়ায় তার ডান স্তনের অর্ধেক অংশ পুড়ে গেছে। এছাড়া বুক, পিট, ঘাড় ও হাতের বিভিন্ন স্থানে বড় বড় দাগ হয়ে গেছে। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য হোটেল মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেন তাকে সারাদিন হোটেলের একটি রুমে আটকে রাখেন। এর ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে পালিয়ে অন্যদের সহযোগিতায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার পর থেকে হোটেল সিটি ইন–এর অভিযুক্ত বাবুর্চি আজিজুল ইসলাস পলাতক রয়েছে।

ভিকটিম আরও জানান, হোটেল সিটি ইনের দুই মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেন এবং বাবুর্চি আজিজুল ইসলাম প্রায়ই তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় তাকে ঘটনার দিন এভাবে মারপিট করা হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ওই হোটেলের সাবেক কর্মী রওশান আরা ও বিউটি জানান, তাদের সাথেও একইরকম আচরণ করার এক পর্যায়ে তারা কাজ ছেড়ে দিয়েছেন। তারা এর বিচার চান।

অভিযুক্ত বাবুর্চি আজিজুল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, ‘আমি নাসিমাকে জড়িয়ে ধরেছিলাম। তখন সে আমাকে মারার জন্য উদ্যত হলে আমি মারপিট করেছি। সেও আমাকে মেরেছে। তিনি আরো জানান, আমি ভুল করেছি, আর কখনও এরকম কাজ করবো না’।

হোটেল সিটি ইন–এর মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেনের সাথে কথা হলে মোবাইল ফোনে তারা জানান, দূর্ঘটনা ঘটে গেছে। আগামীতে আর এরকম হবে না। তবে তারা হোটেলের নারী শ্রমিকদের যৌন নির্যাতনের বিষয়ে অস্বীকার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শার্শায় সেচ্ছাসেবী সংগঠন “বিবেক”এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ভমিহীন পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করলো প্রভাবশালী মহল

রিলেটেড পোস্ট

এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন

জুলাই ২২, ২০২৬

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই ২১, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন

জুলাই ২১, ২০২৬

জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting