দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪২
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইউক্রেনের নারীদের ‘ধর্ষণের অনুমতি’ দিলেন রুশ সেনার স্ত্রী!

কর্তৃক SK Ferdous এপ্রিল ১৮, ২০২২
এপ্রিল ১৮, ২০২২ ০ কমেন্ট 563 ভিউস

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের নারীদের ধর্ষণে স্বামীকে ছাড়পত্র দিয়েছেন রাশিয়ার এক সেনার স্ত্রী। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৩০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় বইছে। খবর ডেইলি মেইলের।

১২ এপ্রিল একটি অডিও ক্লিপ ফাঁস করে রেডিও লিবার্টি নামে এক সংস্থা। প্রসঙ্গত আমেরিকার জো বাইডেন সরকারের সাহায্যপ্রাপ্ত ওই সংস্থা ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা তথ্য এবং খবরাখবর সম্প্রচার করে আসছে।

রেডিও লিবার্টির দাবি, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনাসদস্য রোমান বাইকোভস্কিকে সে দেশের নারীদের ধর্ষণ করার অনুমতি দিয়েছেন স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। এই অডিও ক্লিপটিই শেয়ার করেছে এসবিইউ।

স্বাভাবিকভাবেই এই অডিও ক্লিপ নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল পড়ে গেছে। কী শোনা গিয়েছে তাতে? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, তাতে শোনা গেছে নারীকণ্ঠ বলছে, ‘হ্যাঁ! ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করো।’ এর পর তিনি হেসে বলেন, ‘তবে এর বেশি (আমাকে) কিছু বলতে হবে না। বুঝেছ।’

কথোপকথনে আরও শোনা যায় পুরুষকণ্ঠ বলছে: ‘তা হলে আমি ধর্ষণ করে তোমাকে কিছু বলব না।’ তাকে ধর্ষণের ছাড়পত্র দেওয়া হল কি-না, তা-ও জানতে চায় পুরুষকণ্ঠটি।

জবাবে নারীকণ্ঠ বলছে— ‘হ্যাঁ। যেন আমি কিছু জানতে না পারি।’ এর পর দুজনেই হাসতে থাকেন। এর পর পুরুষকণ্ঠে পাল্টা জিজ্ঞাসা, ‘আমি কি সত্যিই (ধর্ষণ) করতে পারি?’

নারীকণ্ঠ: ‘হ্যাঁ! তোমাকে অনুমতি দিলাম।

এই অডিও ক্লিপটি ফাঁস হওয়ার পরই রেডিও লিবার্টির সঙ্গে মিলে ওই নারী-পুরুষের নাম—পরিচয় জানার চেষ্টা শুরু করেন ইউক্রেনীয় গোয়েন্দারা। তাদের দাবি, ওই ফোনকলের একটি ইউক্রেনের খেরসন এলাকা থেকে করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দাদের আরও দাবি, ওই দু’টি মোবাইল নম্বরই রাশিয়ার নেটওয়ার্কের। সেগুলি ২৭ বছর বয়সি রাশিয়ার সেনা রোমান এবং তার স্ত্রী ওলগার। দুজনেই রাশিয়ার ওরেলের বাসিন্দা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি বলে দাবি পুতিন সরকারের। যদিও এই অভিযোগে সরব হয়েছে ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলো।

এ নিয়ে জাতিসংঘেরও দ্বারস্থ তারা। ইউক্রেনের সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের উইমেন নামে সংগঠনের এগ্জিকিউটিভ ডিরেক্টর সীমা সামি বাহোয়াস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন
পরবর্তী পোস্ট
শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে রাজধানীজুড়ে যানজট

রিলেটেড পোস্ট

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting