দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৩
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির হুমায়রা স্বামীর নির্যাতনের শিকার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২২
মার্চ ২৮, ২০২২ ০ কমেন্ট 327 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার হাজরাখালী গ্রামের (বর্তমান সাইহাটিতে বসবারকারী) ছাত্তার গাজীর কন্যা হুমায়রা পারভিন সাথী স্বামীর নির্যাতন সইতে না পেরে ব্র্যাকে অভিযোগ করেও স্বামীর নির্যাতন থেকে রেহাই পাচ্ছেনা। সোমবার (২৮ মার্চ) ব্র্যাকের শালিস শেষে রাস্তায় গেলে স্বামী রায়তুল্লাহ হুময়রাকে পিটিয়ে আহত করে।

নির্যাতিতা হুমায়রা ও তার মা জানান, ৩ বছর পূর্বে হুমায়রার সাথে চেউটিয়া গ্রামের জিয়াদ আলি সরদারের ছেলে রায়তুল্লাহর বিয়ে হয়। মেয়ে কলেজে লেখাপড়া করে ও ছেলে কোম্পানিতে চাকুরি করায় শ্বশুর বাড়িতে থাকা হয়নি। এক পর্যায়ে তারা ঢাকায় বসবাস করে। বিয়ের পর থেকে চাকরী, গরুর খামার করা ও বাড়ি করার কথা বলে শ্বশুর বাড়ি থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেয়। এছাড়া বিভিন্ন সময় করোনার জন্য কাজ নেইসহ বিভিন্ন কথা বলে আরও টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে স্ত্রী গর্ভবতী হয়। তখন সন্তান নষ্ট করতে চাপ দিতে থাকে রায়তুল্লাহ। হুমায়রা রাজী না হওয়ায় বেদম মারপিট করে বাসা থেকে বের করে দেয় সে। তার পিতামাতা জানতে পেরে মেয়েকে গ্রামে আনেন। পিত্রালয়েই তার কন্যা সন্তান মারিয়াহ’র জন্ম হয়। তার বয়স এখণ ১০ মাস। কিন্তু স্বামী রায়তুল্লাহ সেই থেকে স্ত্রী ও সন্তানের খোজ খবর নেয়নি, কোন যোগাযোগও রাখেনি। বাধ্য হয়ে হুমায়রা ব্র্যাক আশাশুনি অফিসে ১৫/১৬ দিন পূর্বে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে।  ব্র্যাক কর্তৃপক্ষ উভয় পক্ষকে নোটিশ করলে রবিবার (২৭ মার্চ) তারা তদন্ত অনুষ্ঠানে যান। রায়তুল্লাহ সকল অভিযোগ অস্বীকার করেন। দু’পক্ষের কথা শুনার পর এদিনের মত শালিস মূলতবি করা হয়। ব্র্যাক থেকে বেরিয়ে তারা রাস্তায় পৌছলে রায়তুল্লাহ সন্তান কোলে থাকা স্ত্রীকে মারপিট, পেটে লাথি মেরে আহত করে। শ্বাশুড়ি ঠেকাতে গেলে তাকেও মারপিট করে মোটর সাইকেল যোগে রায়তুল্লাহ কেটে পড়েন। হুমায়রাকে আশাশুনি হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান জানান, অসহায় স্ত্রী হুময়রার দুর্দশান কথা শুনেছি। ব্র্যাকে শালিস ছিল সেখানে একটা সুষ্ঠু সমাধান হবে এ বিশ্বাস আমার ছিল । শালিস শেষ না হতেই পথিমধ্যে স্ত্রী ও শ্বাশুড়িকে মারপিটের ঘটনা সত্যি দুঃখ জনক ও অমার্জনীয় অপরাধ। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, অপরাধ করে বাচা যায়না। স্ত্রী ও সন্তানের সাথে ধিক্কার জনক ব্যবহারের বিরুদ্ধে আইন আদালতে অবশ্যই ন্যায় বিচার হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি গার্লস হাইস্কুলে সভাপতি সামছুল আলম
পরবর্তী পোস্ট
মাধবকাটির চিহ্নিত ভ‚মিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting