দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৩
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় এক রাতে ৪ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২২
মার্চ ২০, ২০২২ ০ কমেন্ট 409 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় এক রাতে চারটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের খবর পাওয়া গেছে।

রবিবার দিবাগত রাতে উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া এলাকার বাতাংডাঙ্গা বিলে ওই মৎস্য ঘের গুলিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। বিষ প্রয়োগকৃত চারটি ঘেরের তিনজন মালিক একে অপরের নিকটাত্মীয়। বিষ প্রয়োগের কারনে বাগদা ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ায় কমপক্ষে ৬ লক্ষ টাকায় ক্ষতিসাধণ হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিকেরা। শত্রুতা মূলকভাবে তাদের আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে মৎস্য ঘের গুলিতে পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারনা ক্ষতিগ্রস্থ পরিবারসহ স্থানীয়দের।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মধ্যে ফুলবাড়িয়া গ্রামের রইচউদ্দীনের ছেলে আব্দুল জলিল জানান, বাতাংডাঙ্গা বিলে বিঘাপ্রতি ১৮ হাজার টাকা হারে ৩০ বিঘা জমি লীজ নিয়ে আমিসহ আমার ভায়রা শরিকুল ইসলাম ও শ্যালক শফিকুল ইসলাম পাশাপাশি চারটি মৎস্য ঘেরে বাগদা ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। বেশ কিছুদিন ধরে আমাদের পাশ্ববর্তী হাবিবের মৎস্য ঘেরে এলাকার দুই চিহ্নিত মাছ চোর বিশ্বাসবাড়ি এলাকার গোলাম হোসেনের ছেলে আবু সালেক ও কদবেলতলা এলাকার তারা মিয়ার ছেলে মুছা গভীর রাতে যাতায়াত ও রাত্রিযাপন করে আসছিল। একাধিকবার ওই দুই চোর আবু সালেক

ও মুছা আমাদের আশপাশের ঘের থেকে মাছ চুরি করে ধরাও পড়ে। তাদেরকে রাত বিরাতে মাছের ঘেরে আশ্রয় না দেয়ার জন্য পাশ্ববর্তী ঘের মালিক হাবিবকে বারবার বলা স্বত্বেও, তিনি আমাদের কথায় কর্ণপাত করতো না। উল্টো চোর আবু সালেক ও মুছাকে আমাদের ওপর ক্ষিপ্ত করে তোলে হাবিব।

আব্দুল জলিল আরো জানায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সর্বশেষ আমি মৎস্য ঘেরে আসি। তখন মাছ চোর আবু সালেক ও মুছাকে আমার ঘেরের পাশে দেখতে পাই। তারা আমার উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে হাবিবের মৎস্য ঘেরের বাসায় ঢুকে পড়ে। এরপর আমি বাড়িতে চলে যাই এবং বাড়িতেই রাত্রিযাপন করি।

রবিবার সকাল ১০ টার দিকে আমি মাছের খাবার দিতে ঘেরে গিয়ে দেখতে পাই যে, আমাদের চারটি মৎস্য ঘেরের প্রত্যেকটিতে বিপুল পরিমান মাছ মরে গেছে। শুধু মাছ না, ঘেরে যতো জলজ উদ্ভিদ ও প্রাণি ছিল তাও মরে গেছে। কান্নাজড়িত তিনি বলেন, ৩৯ দিন আগে আমার একমাত্র ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আমার পরিবার এখনও শোকাবিভূত। এরই মধ্যে দুই চোরের সাথে শত্রুতার মাসুল দিতে হলো। বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ করেছিলাম। এখন একেবারেই পথে বসে গেছি। একথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, মৎস্য ঘেরে বিষ প্রয়োগের বিষয়টি শুনেছি, কিন্তু এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমাদের সব সময় আনন্দ উচ্ছল থাকার চেষ্টা করতে হবে- শেখ মফিজুর রহমান
পরবর্তী পোস্ট
দেবহাটায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting