দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫২
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় আবেদন ছাড়াই ৯০ লাখ টাকার ঋণ, এনআরবিসি ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৯, ২০২১
ডিসেম্বর ৯, ২০২১ ০ কমেন্ট 389 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় এনআরবিসি ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানা যায়, প্রায় বছর খানেক আগে একজনের অনুরোধে ব্যাংকের হিসাব খোলার জন্য নির্ধারিত ফরমে স্বাক্ষর করেছিলেন অভিযোগকারী। তারপর তিনি কোন দিন ব্যাংকে যাননি কোন লেনদেনও করেননি। পরে অন্য ব্যাংকে ক্রেডিট কার্ড করতে গেলে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে দেখতে পারেন তার ব্যাংকে ঋণ রয়েছে ৯০ লাখ টাকা। হতবাক হয়ে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন এই তুঘলকি ঘটনা ঘটিয়েছে সাতক্ষীরা জেলার কলারোয়া শাখার এনআরবিসি ব্যাংক।

এই ঘটনায় ব্যাংকের গ্রাহক শেখ অহিদুল ইসলাম বাদী হয়ে ব্যাংক ম্যানেজার সহ পাঁচ কর্মকর্তাকে আসামি করে খুলনার দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। থানা মামলা গ্রহণ করে তদন্তের জন্য বিধি বিধান মোতাবেক দুর্নীতি দমন কমিশন খুলনাকে প্রেরণ করেছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মামলার কথা স্বীকারও করেছেন।

খুলনার দৌলতপুর থানায় দাখিলকৃত এজাহারে বলা হয়, রাজিব মটরস এর শেখ অহিদুল ইসলামের কাছে পাশ্ববর্তী ব্যবসায়ী রাব্বী এন্টারপ্রাইজ এর আব্দুল হালিম শেখ এনআরবিসি ব্যাংকে হিসাব খোলার জন্য ব্যাংকের ফরমে স্বাক্ষর নিয়ে যান। কোন টাকা জমা না দেওয়ায় তার আর বিষয়টি স্মরণে নেই। এ বছর তিনি খুলনার ব্র্যাক ব্যাংকে একটি ক্রেডিট কার্ড নেবার জন্য আবেদন করেন। বিধি বিধান মত বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট দেখা যায় তার সাতক্ষীরা কলারোয়ার এনআরবিসি শাখায় ৯০ লাখ টাকার টাইম লোন রয়েছে, যা ০৬/০৯/২০২১ তারিখে নেওয়া হয়েছে। যার মেয়াদ শেষ হবে ৩ জানুয়ারি, ২০২২। এই হিসাবে ০৬/০৯/২০২১ থেকে ০৮/১১/২০২১ পযর্ন্ত ৯৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করা হয়েছে। ব্যাংক থেকে চেক বই গ্রহণ, পে-অর্ডার এমনকি ব্যাংকের সুদও পরিশোধ করা হয়েছে।

এ ব্যাপারে এনআরবিসি ব্যাংক কলারোয়া শাখার ম্যানেজার কাজী মোশারেফ হোসেন, ম্যানেজার অপারেশন শাহেদ শরীফ, জুনিয়র অফিসার বদিউর রহমান ব্যবসায়ী আব্দুল হালিম শেখসহ ৫ অজ্ঞাত কর্মকর্তাদের নামে জাল জালিয়াতি করে ঋণ দেওয়া হয়। এজাহারে বলা হয়, তার রিক্যুজিশন ¯িøপ, কোন আবেদন না করা এবং লেনদেনের কোন এলার্ট ম্যাসেস মোবাইলে না আসায় তিনি এই মামলা দায়ের করেন। দৌলতপুর থানা মামলাটি গ্রহণ করে তদন্তর জন্য দুর্নীতি দমন কমিশন খুলনার কাছে প্রেরণ করেছে।

দুর্নীতি দমন কমিশন খুলনা উপ পরিচালক নাজমুল আহসান বলেন, এ অভিযোগটি মঙ্গলবার তারা পেয়েছেন, প্রধান কার্যালয়ের অনুমতির পর তারা তদন্ত শুরু করবেন।

এ ব্যাপারে এনআরবিসি ব্যাংক কলারোয়া ব্যাংকের ম্যানেজার কাজী মোশারেফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি এই ঋণের কথা স্বীকার করেন। তিনি বলেন, শেখ অহিদুল ইসলাম অভিযোগ করার পর এই টাকা সমন্বয় করে দেওয়া হয়েছে এবং গ্রাহকের কোন অভিযোগ নাই বলে তিনি দাবি করেন। ব্যাংকে না গিয়ে কোন আবেদন না করলেও ৯০ লাখ টাকা ঋণ কিভাবে হলো? এমন প্রশ্ন করলে তিনি বারবার টাকা সমন্বয় করা হয়েছে বলে দাবি করে কোন নিউজ না করার অনুরোধ জানান। তিনি বলেন, ঠিকাদারি কাজের বিপরীতে এই ঋণ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে শেখ অহিদুল ইসলাম জানান, তিনি কোনদিন ব্যাংকে যাননি, হিসাব খোলা ফরম ছাড়া কোন কাগজে তিনি সইও করেননি, কোন লেনদেন বা চেক বইয়ের জন্য আবেদন করেননি। সেখানে ৯০ লাখ টাকার ঋণ এটা বড় ধরনের জাল জালিয়াাতি আর এর সাথে ব্যাংকের বড় সিন্ডিকেট চক্র জড়িত। তিনি ব্যাংকে অভিযোগ করার পর তারা টাকা সমন্বয় করে দিয়েছে। তিনি আরও জানান, ব্যাংকের ম্যানেজার এখন তাকে বার বার মোবাইল করে ক্ষমা চাচ্ছেন এবং অভিযোগ না করার জন্য পীড়াপীড়ি করছেন। তবে তিনি এই জাল জালিয়াতি চক্রকে আইনের আওতায় আনার জন্য মামলাটি দায়ের করেছেন বলে জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিক্ষাগুরুকে অপদস্ত করলো মেডিকেল কলেজ ছাত্রলীগ
পরবর্তী পোস্ট
টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় নতুন মোড়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting