দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫১
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৮, ২০২১
অক্টোবর ৮, ২০২১ ০ কমেন্ট 284 ভিউস

হাফিজুর রহমান /হাবিবুল্লাহ বাহার: স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’তে দলীয় প্রার্থী যাচাই-বাছাই এর লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজী নাজমুছ ছাকেব লালনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহারে হোসেন কান্টু, প্রয়াত রীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, জিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মাষ্টার শফিকুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি- সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সভার দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের কুশুলিয়া ইউপি’তে দলীয় প্রার্থী যাচাই- বাছাইয়ের লক্ষ্যে ভোট গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ভোটে প্রতিদ্ব›দ্বীতা করেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল আরা সজল, জেলা আওয়ামী লীগের সদস্য এড. শেখ মোজাহার হোসেন কান্টু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সিরাজুল ইসলাম।

৬৫ জন কাউন্সিলরের মধ্যে ৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কাজী কাহফিল অরা সজল- ১৫, মোজাহার হোসেন কান্টু-১, নুরুজ্জামান জামু-১ আর সিরাজুল ইসলাম- ০ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মাষ্টার শফিকুল ইসলাম প্রমুখ। এসময় ইউনিয়নের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত সভার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও থানা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মোজাহার হোসেন বলেন গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন ও ভোটাভোটি হয়নি মনগড়া ভোট বাতিলের দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণের সনদ প্রদান
পরবর্তী পোস্ট
নলতায় নৌকার পক্ষে আ.লীগের বিশাল শোভাযাত্রা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting