দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৩
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...
অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা
কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...
গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...
পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

কুলিয়ার টিকেটে কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০২১
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০ কমেন্ট 341 ভিউস

ওমর ফারুক মুকুল/লিটন ঘোষ বাপী, দেবহাটা থেকে: দেবহাটার কুলিয়ার টিকেটে পূর্নিমা দাশ (১৫) নামে এক কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামের শান্তি দাসের মেয়ে। বৃহষ্পতিবার সন্ধ্যার পরে তার অন্যান্য সহপাঠির সাথে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাতভর নিখোঁজ ছিলো পূর্ণিমা। শুক্রবার সকালে স্থানীয় তারক মন্ডল নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির বাগানে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে লোকজন ভিকটিমের পরিবার ও থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পূর্নিমা দাসের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দেবহাটা থানা পুলিশের পাশাপাশি সাতক্ষীরা পুলিশ সুপার এর নির্দেশে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) এর একটি দল ঘটনার আলামত সংগ্রহ ও তদন্তের জন্য ঘটনা স্থলে আসে। তবে লাশ উদ্ধারে সময় লাশটির মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে দাঁত দ্বারা কামড়ের ক্ষত ও গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা যায়। ভিকটিমের বাবা শান্তি দাস জানান, পাশ্ববর্তী এলাকার শিবু মন্ডলের ছেলে পার্থ মন্ডল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেম প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বখাটে পার্থ মন্ডলই তার মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাদের ধারনা। পূর্নিমা দাসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বখাটে পার্থ মন্ডলের সাথে আরো একাধিক সহযোগী জড়িত থাকতে পারে বলেও সন্দেহ নিহতের পরিবারের। এছাড়া স্থানীয়রা লাশের পাশ থেকে পড়ে থাকা একটি মোবাইল ফোন ও স্কুলের বই উদ্ধার করেন। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে উদ্ধার করা মোবাইল ফোনে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেউ ভিকটিমকে ওই পরিত্যক্ত বাড়ির সামনে ডেকে এসএমএস করেছিল। ধারণা করা হচ্ছে এই এসএমএস এর ডাকে সাড়া দিয়ে পূর্ণিমা দাশ সেখানে গেলে পার্থ মন্ডল একা বা অজ্ঞাত সহযোগীদের নিয়ে পূর্নিমাকে ধর্ষণ করে। পরে রক্তপাত শুরু হলে বা চিৎকার চেচামেচি করলে তারা পূর্নিমাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। এব্যাপারে জানতে পার্থ মন্ডলের বাড়িতে গেলে দেখা যায় বাড়িটি তালা বদ্ধ। প্রতিবেশীরা জানান,ঘটনার পর থেকে তারা স্বপরিবারে গাঢাকা দিয়েছে।

এব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য প্রেরণের করা হয়েছে। যে বা যারা এই জঘন্যতম অপরাধের সাথে জড়িত তাদের দ্রæত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ফেয়ার মিশনরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জলবায়ু ধর্মঘট ও প্রতীকী ফাঁসি কর্মসূচি পালিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে...

জুলাই ৬, ২০২৬

দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাঁধা দেওয়ায় কুপিয়ে...

জুলাই ৫, ২০২৬

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...

জুলাই ৩, ২০২৬

পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...

জুলাই ৩, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ২৯, ২০২৬

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting