দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

৬ বছর পর আপন ঠিকানায় শিশু আবু সাঈদ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২১
জুলাই ৩০, ২০২১ ০ কমেন্ট 325 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনির সাংবাদিকদের সহায়তায় ৬ বছর পর আপন ঠিকানা খুঁজে পেলো শিশু আবু সাঈদ। শুক্রবার দুপুরে হারিয়ে যাওয়া আবু সাঈদ (১৪) কে বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আশাশুনি থেকে তার মা, নানী, মামা ও আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আশাশুনি এর এডি ফারুক হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। হস্তান্তর এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরসহ উপস্থিত সকলে আবু সাঈদ এর পরিবারের সাথে কথা বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান তাদের বাড়ি পৌছানোর গাড়ি ভাড়া বাবদ নগদ ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও আগামীতে আবু সাঈদ ও তার পরিবারের যেখানেই থাকুক না কেন, তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার ঘোষনা দেন। এসময় তিনি এ মহৎ কাজের জন্য আশাশুনির সাংবাদিকদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, আবু সাঈদের বয়স তখন মাত্র ৮ বছর। স্বামী পরিত্যাক্তা ছাবিনা খাতুন তার পিতার বাড়ি সিরাজগঞ্জ জেলার দেলুয়ারকান্দি গ্রামে আশ্রয় নেয়। পিতার কাঁধে কতদিন বসে বসে খাবে এ চিন্তায় সে নিজের পায়ে দাঁড়াতে ঢাকায় পাড়ি জমায়। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী পায়। শিশু পুত্র সাঈদ (৮) ও তার মা ভাড়া বাসয় থাকত। মা যখন কাজে শিশু সাঈদ তখন পথে-দোকানে ঘুরে বেড়াত। একদিন সে হারিয়ে যায়। পুত্র হারানোর যন্ত্রণা বুকে নিয়ে মা আশপাশে খোঁজাখুজি ও কখন বাচ্চা ফিরে আসবে সে আশায় অশ্রু বিসর্জন দিতে থাকে। কিন্তু না আর ফিরে আসেনি। এদিকে বিভিন্ন জায়গায় ঘাত প্রতিঘাত পার করে আবু সাঈদ ওরফে পটল এর ঠাঁই হয় সাতক্ষীরা জেলার আশাশুনিতে অবস্থিত বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। বিষয়টি জানতে পেরে আশাশুনির কিছু সাংবাদিক আবু সাঈদের সাক্ষাৎকার ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও টি ফেসবুকে শেয়ার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও মালায়েশীয়া প্রবাসী দেলুয়াকান্দির জনৈক ব্যক্তি দেখে তার মনে হয় এই সাঈদ ছাবিনার ছেলে। তখন তারা আশাশুনির সাংবাদিকদের সাথে মোবাইলে কথা বলার পর সাংবাদিকরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ভিডিও কলের মাধ্যমে সাঈদের সাথে তার মা, নানী, মামাসহ অন্যদের কথা বলিয়ে দেয়। আবু সাঈদ সবাইকে দেখে চিনে ফেলে এবং তার মা-নানী-মামা তাকে দেখে চিনতে পারে। এদিকে, হস্তান্তরের সময় ৬ বছর পর শিশু পুত্র আবু সাঈদ ও তার মা-নানী-মামাদের খুশিতে অশ্রু ঝরিয়েছেন উপস্থিত সকলেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জে করোনায় অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ
পরবর্তী পোস্ট
আজিজা মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting