আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটি টু তেঁতুলিয়া সড়কে অভিনব পদ্ধতিতে দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পাইকগাছা উপজেলার কাঠিপাড়া গ্রামের গৌর পোদ্দারের পুত্র নিরঞ্জন কুমার পোদ্দার কাদাকাটির যদুয়াডাঙ্গা বাজারে জুয়েলারী ব্যবসা করেন। ঈদের ছুটির মধ্যে দোকানে কাজ শেষে বেলা ২ টার দিকে তিনি বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। যদুয়ারডাঙ্গা শ্মশানঘাটে পৌছলে পিছন থেকে একটি মোটরসাইকেলে আসা দু’ছিনতাইকারী তার গতিরোধ করে ব্যাগে হেরোইন আছে বলে ব্যাগ দেখতে চায়। এবং ব্যাগ ছিনিয়ে নিয়ে ব্যাগে থাকা একটি স্বর্ণের চেইন ও কানের দুল যার ওজন ১০ আনা নিয়ে দ্রুত কেটে পড়ে। একই সময় বাজারের দক্ষিণ পাশে ফাঁকা স্থানে একই ভাবে শৈলেন্দ্র মন্ডলের কন্যা প্রভাতীর কাছ থেকে দুটি কানের দুল ছিনিয়ে নেয় তারা। যার ওজন ৪ আনা। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ জানান, এই সড়কে এমন ঘটনা মাঝে মধ্যে ঘটে আসছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.