আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে চুরি যাওয়া দুটি মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে মন্দির চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ বিষায়ক সম্পাদক তারক ব্যানার্জী, ধর্ম বিষয়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, অর্থ সম্পাদক প্রভাকর ব্যানার্জী, সদস্য তন্ময় ব্যানার্জী, বাবু ব্যানার্জী, সুজয় চক্রবর্তী, তরুণ ব্যানার্জী প্রমূখ। বক্তারা বলেন, গত দুই সপ্তাহ অতিবাহিত হলেও কোন মোটিভ উদ্ধার না হওয়ায় তারা উদ্বিগ্ন। একই সাথে তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে মূর্র্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান বক্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.