দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৫, ২০১৯
সেপ্টেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 342 ভিউস

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন, উপজেলার কোটাবাড়ী গ্রামের শেখ মশিয়ার রহমানের স্ত্রী শাহিনা খাতুন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার শুভংকরকাটি মৌজায় ৩৪০ দাগে আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলাম। গত ২০১৮ সালের দিকে প্রতিবেশী শেখ জাকির হোসেনের সাথে সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এবিষয়ে গত বছর বর্তমান কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর অফিসে উভয়পক্ষের উপস্থিতিতে এক শালিসী বৈঠক হয়। সে সময় বিষয়টির সমাধানও করে দেন উপজেলা চেয়ারম্যান। সেখানে বিষয়টির সুষ্ঠু সমাধানের পর আমরা আমাদের প্রতিপক্ষের স্ত্রী রাজিয়ার ভাই মাদকাসক্ত আব্দুল লতিফের কাছে ১২ হাজার টাকাও দেই।
তিনি বলেন, গত ৩১ আগষ্ট সন্ধ্যায় জাকির, তার স্ত্রী রাজিয়া ও তাদের তিন পুত্র আকস্মিভাবে আমাদের বাড়িতে গোবর, ইটপাটকেল মারতে থাকে এবং আমাদের বাড়িতে বেড়াতে আসা বোনের কন্যা রিন্তাসহ কয়েকজনকে মারপিটে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন আমরা কলারোয়ায় গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শাহাজাদার কাছে গেলে তিনি আমাদের সাথে নিয়ে কলারোয়া থানায় যান এবং থানায় একটি অভিযোগ দিতে বলেন। এছাড়া এবিষয়ে তিনি আর কিছুই জানে না। অথচ গত ৩ সেপ্টেম্বর রাজিয়া খাতুন তার মাদকাসক্ত ভাই আব্দুল লতিফের কু-পরামার্শে ভাইস চেয়ারম্যান শাহাজাদার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। এখবর প্রকাশিত হওয়ায় আমরা হতবাগ হয়েছি। কারণ আমাদের মারপিট করলো আবার আমাদের বিরুদ্ধে উল্টো মারপিটের অভিযোগ তুললো। এছাড়া বুধবার সকালে সাবেক চেয়ারম্যান স্বপনের অফিসে যাওয়ার পথে আমার বোনের কন্যা রিন্তার হাত ধরে টানাটানি করে তাকে শ্লীলতাহানিরও চেষ্টা করে।
তিনি আরো বলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি অত্যান্ত সুনামের সাথে দীর্ঘদিন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার এ দীর্ঘ রাজনৈতিক জীবনে এধরনের কোন অভিযোগ নেই। মাদকাসক্ত লতিফ উপজেলা ভাইস চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে এবং সামাজিক ভাবে হেয় করতে তার বোনকে দিয়ে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ সম্মেলন করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তিনি এধরনের মিথ্যা অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদার রাজনৈতিক সুনাম নষ্টকারী লতিফ ও তার বোনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৫১ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরবর্তী পোস্ট
শত বছরেও উন্নয়নের ছোয়া মেলেনি খলিষখালীর পোষ্ট অফিসে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting