দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

লকডাউনে হার্ডলাইনে থাকবে পুলিশ

কর্তৃক kobirubel.satnadee জুন ২৭, ২০২১
জুন ২৭, ২০২১ ০ কমেন্ট 600 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা হাসপাতালগুলোতে বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এ পরিস্থিতিতে আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। কর্তৃপক্ষ বলছে, প্রথম তিন দিন কিছুটা শিথিল থাকলেও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হবে।

এদিকে সরকার ঘোষিত লকডাউনকে সফল করতে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। চলতি বছরের বিভিন্ন সময় ঘোষিত কয়েক দফা বিধিনিষেধের মতো এবার শিথিলতা দেখাবে না পুলিশ। এতদিন বিধিনিষেধের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে মুভমেন্ট পাস নিয়ে কড়াকড়ি ছাড়া তেমন কোনো কঠোর পদক্ষেপ নেয়নি পুলিশ। তবে এবারের লকডাউনে পুলিশ হার্ডলাইনে থাকবে বলে জানা গেছে।

পুলিশ সদরদফতর সূত্রে জানা যায়, চলতি বছর বিভিন্ন সময়ে আরোপ করা বিধিনিষেধের সময় হার্ডলাইনে না গিয়ে জনগণকে সচেতন করার কাজ করেছে পুলিশ। বিধিনিষেধের সময় গণপরিবহন ও শপিংমল চালু রাখা এবং ঈদযাত্রা থাকায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে হার্ডলাইনে যেতে পারেনি পুলিশ। তবে মুভমেন্ট পাস ও চেক পোস্টের মাধ্যমে বিধিনিষেধকে কার্যকর করার প্রচেষ্টা ছিল পুলিশের।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। করোনার ভারতীয় ডেল্টা ধরন সারা দেশে ছড়াচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, তাই এবারের লকডাউনে আর কোনো ছাড় দেওয়া হবে না। দেশব্যাপী পুলিশের প্রতিটি ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। লকডাউনের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরপরই মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম দৃশ্যমান হব।

লকডাউন বাস্তবায়নে যেভাবে মাঠে থাকবে পুলিশ

পুলিশ সদরদফতর সূত্রে জানা যায়, লকডাউনের প্রজ্ঞাপন এখনো জারি না হওয়ায় ঠিক কীভাবে পুলিশ মাঠে থাকবে তা এখনো সুনির্দিষ্টভাবে জানানো হচ্ছে না। প্রজ্ঞাপন জারি হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আসন্ন লকডাউনে পুলিশ কীভাবে মাঠ পর্যায়ে কাজ করবে এ বিষয়ে বাহিনীটির উচ্চ পর্যায়ে বেশ কিছু আলোচনা ও কর্মপন্থা ঠিক হয়েছে। আগের বিধিনিষেধের মতো দেশব্যাপী বিভিন্ন চেকপোস্ট বসাবে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ রাস্তায় বের হতে না পারে তা চেকপোস্টের মাধ্যমে নিশ্চিত করবে পুলিশ। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে ছাড় না দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাস্তায় চেকপোস্ট ছাড়াও সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। এছাড়া জরুরি কাজে বের হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বের হতে হবে, নাহলে পুলিশি ব্যবস্থার সম্মুখীন হতে হবে।

এছাড়া ডাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, জরুরি সেবা, সীমিত পরিসরে যেসব অফিস খোলা রাখার কথা রয়েছে তা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান খুললেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। নিষেধাজ্ঞা না মানলে বল প্রয়োগ করতেও পুলিশ পিছ পা হবে না। প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় আরও কঠোর কর্মপরিকল্পনা ঠিক করছে বাহিনীটি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা  বলেন, এবারের লকডাউন হবে সর্বাত্মক। কাউকেই বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না নিয়ম ভঙ্গের। লকডাউন বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে আমাদের কাছে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা এসেছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর অফিসিয়াল নির্দেশ চলে আসবে আমাদের কাছে। এরপর থেকেই মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হবে।

ঢাকা জেলা পুলিশের আরেক কর্মকর্তা বলেন, এবার নির্দেশনা হার্ডলাইনে থাকার। লকডাউনকে বাস্তবায়ন করতে প্রয়োজনে বল প্রয়োগেরও নির্দেশনা রয়েছে। তবে হার্ডলাইনের পাশাপাশি জনগণকে সচেতন করার কার্যক্রমও পুলিশ চালিয়ে যাবে।

সোমবার থেকে লাগবে মুভমেন্ট পাস

সোমবার (২৮ জুন) শুরু হওয়া লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা জরুরি প্রয়োজনে বের হবেন তাদের অবশ্যই মুভমেন্ট পাস নিতে হবে। সড়কে চেকপোস্ট দিয়ে মুভমেন্ট পাস তল্লাশি করবে পুলিশ।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, লকডাউনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। সেই প্রজ্ঞাপনে যেসব বিষয় উল্লেখ থাকবে সেগুলো বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ পুলিশ। লকডাউনে এবারও আগের মতোই মুভমেন্ট পাস নিতে হবে।

থাকতে পারে সেনাবাহিনী

এদিকে রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, সামনে যে লকডাউন, সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যাতে লকডাউন কার্যকরভাবে পালিত হয় এবং ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ হয়, মৃত্যুর সংখ্যা যাতে অনেক কমিয়ে আনতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলো অলরেডি অকুপাইড হয়ে গেছে, মানে রোগী ফিলআপ হয়ে গেছে। কাজেই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সোমবার থেকে গণপরিবহন বন্ধ, চলবে শুধু রিকশা
পরবর্তী পোস্ট
দেশে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting