দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৫
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কিছু মানুষ অন্যায়ভাবে জনগণকে বিক্ষুব্ধ করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছেন: মির্জা ফখরুল

কর্তৃক mirkhairul.news ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ০ কমেন্ট 448 ভিউস

কিছু মানুষ অন্যায়ভাবে জনগণকে বিক্ষুব্ধ করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার রমনায় আইইবি মিলনায়তনে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে সরকারকে পরিচালিত করুন। এ কথা কেউ যেন না বলে যে, আপনি পক্ষপাতিত্ব করছেন। সেটা আমি শুনতে চাই না। কারণ আপনি প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে। সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে।”আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন, সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা, শান্তি ও ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন। এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি,’ বলেন তিনি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে তর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যেন ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছাতে পারি। আজ আমাদের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার।’
তিনি বলেন, ‘সেই সুযোগকে আজ আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন দিল্লিতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন কী করে এই গণঅভ্যুত্থানের বিজয়ের সব ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন বাংলাদেশে কী করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়।’

‘তারই চক্রান্ত হিসেবে আমরা দেখছি আজ বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে,’ যোগ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার। প্রায় দুই হাজার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের আশা, এই সরকার জনগণের আশা পূরণ করবে।”আমরা বারবার করে এ কথা বলে আসছি, যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনোমতেই আমরা একটি স্থিতিশীল অবস্থা পাব না। সেই প্রথম থেকেই বলে আসছি যে, প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে,’ বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক মানুষ অন্যায়ভাবে দেশকে, দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে জড়ো করার চেষ্টা করছেন এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। এটা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়। এটা কোনভাবেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্থিতিশীলতার জন্য শুভ নয়।’ ‘আজ আমি অনুরোধ করব, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা ধৈর্য ধরবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন,’ বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এ কথা বারবার করে বলছি যে, অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে আমরা নাকি শুধু নির্বাচন নির্বাচন করছি। আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে।’ ‘কয়েকজন মানুষ টার্গেট করেছে বিএনপিকে। তারা মিথ্যা প্রচারণা অপপ্রচার চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌম থেকে রক্ষা করেছে অতীতে এবং এখনো করবে,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘আসুন আজ আমরা শপথ নেই যে, আমরা যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব। আমরা যেকোনো মূল্যে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যেকোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিলখানায় বিডিআরের গুলিতেই প্রাণ হারিয়েছেন সেনা কর্মকর্তারা: সেনাপ্রধান
পরবর্তী পোস্ট
ক্ষমতায় গেলে সব হত্যাকান্ডের বদলা নেয়া হবে: বি.এন.পি নেতা নিতাই রায় চৌধুরী

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting