দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৬
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

টিকায় বিশ্বেজুড়ে করোনা সংক্রমণ কমেছে ৮০ শতাংশ

কর্তৃক kobirubel.satnadee মে ২০, ২০২১
মে ২০, ২০২১ ০ কমেন্ট 392 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়ার পাঁচ সপ্তাহ পর প্রাপ্তবয়স্কদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার হার ৮০ শতাংশ কমে যাওয়ার তথ্য এসেছে ইতালির এক গবেষণা প্রতিবেদন। সাধারণত ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকারে টিকা গ্রহণের পর এই তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (আইএসএস) পরিচালিত ওই গবেষণার ফলাফল শনিবার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। গবেষণাটি চালানো হয়েছে দেশটির টিকাপ্রাপ্ত এক কোটি ৩৭ লাখ মানুষের ওপর। টিকাদান কর্মসূচী বাস্তবে কতটা সুফল দিচ্ছে, তা জানতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশের প্রথম গবেষণা এটি।

বিজ্ঞানীরা ইতালিতে টিকাদান কর্মসূচী শুরুর প্রথম দিন ২৭ ডিসেম্বর ২০২০ থেকে ৩ মে ২০২১ পর্যন্ত সময়ের তথ্য পর্যালোচনা করেছেন। তাদের বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক টিকাদানের প্রথম দুই সপ্তাহ পর করোনাভাইরাসের সংক্রমণ, এর কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা ক্রমান্বয়ে কমেছে। আইএসএস বলছে, ইতালিতে টিকার প্রথম ডোজ দেওয়ার ৩৫ দিন পর সংক্রমণের হার ৮০ শতাংশ, হাসপাতালে ভর্তির হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হার ৯৫ শতাংশ কমেছে।

প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ- সবার ক্ষেত্রেই একই ফল দেখা গেছে বলে জানানো হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে। আইএসএসের সভাপতি সিলভিও ব্রুসাফেরো এক বিবৃতিতে বলেন, “এই উপাত্ত টিকাদান কর্মসূচির কার্যকারিতা এবং সঙ্কটের সমাপ্তি টানতে জনগণের বড় অংশকে দ্রুত টিকাদানের আওতায় আনার প্রয়োজনীয়তা প্রমাণ করেছে।”

ইতালির এই গবেষণার নমুনায় থাকা প্রায় এক কোটি ৪০ লাখ মানুষের মধ্যে ৯৫ শতাংশ ফাইজার ও মডার্নার টিকা পেয়েছে এবং দুই ডোজ টিকাই নিয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণকারীদের কেউ দ্বিতীয় ডোজ পাননি। দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত ইতালি টিকা উৎপাদকদের পরামর্শ অনুসরণ করছে। ফাইজারের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে প্রথম ডোজের তিন সপ্তাহ পর, মডার্নার টিকা দেওয়া হচ্ছে চার সপ্তাহের বিরতি রেখে এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য প্রথম ডোজের পর ১২ সপ্তাহ বিরতি রাখা হচ্ছে।

শনিবার সকাল পর্যন্ত ৮৩ লাখ ইতালীয়কে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ১৪ শতাংশ। শুধু প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানবদেহে করোনার প্রতিরোধ গড়তে পারে ‘বঙ্গভ্যাক্স’
পরবর্তী পোস্ট
গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting