দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৯
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে চেয়ারম্যান কর্তৃক বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০১৯
জুলাই ২৩, ২০১৯ ০ কমেন্ট 530 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের পদ্মপুকুরে ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করেন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের স্থায়ী বাসিন্দারা। সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন আমরা প্রকৃতপক্ষে ভূমিহীন, অসহায় দরিদ্র। ইটের ভাটায় শ্রমিকের কাজ এবং নদীতে মাছ ধরে আমরা জীবন-জীবিকা নির্বাহ করি। বিগত ২০০৭ সাল থেকে ঝাপা মৌজায় খতিয়ান নং ১৩০০, ১নং দাগে ৩ পরিবারের নামে ৩ এক সরকারি সম্পত্তি সরকার বাহাদুরের কাছ থেকে ইজারা নিয়ে বসতঘর নির্মাণ করে এবং ছোট ছোট ঘের করে মৎস্যচাষ করে আসছিলাম। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন এড. আতাউর রহমান। নির্বাচিত হওয়ার পর আমাদের ওই ইজারা নেওয়া সম্পত্তির উপর কু নজর পড়ে তার। সে আমাদের স্ব পরিবারে উচ্ছেদ করে আমাদের সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে চেয়ারম্যান আতাউর ও তার বাহিনীর সদস্যরা আমাদের তিন অসহায় পরিবারকে উচ্ছেদের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে।
গত ৫/৭/২০১৯ তারিখে স্থানীয় সাবেক মেম্বর তপন কুমারের মৎস্য ঘের থেকে আমাদের ৫ বছরের একটি শিশুসহ কয়েকটি শিশু মাছ ধরে। এবিষয় নিয়ে ওইদিন তপন মেম্বরের লোকজন আমাদের পরিবারের সকলকে বেধড়ক মারপিট করে। পরে চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে আমাদের বলেন, তোমরা মামলা করো না আমি মিমাংসা করে দেবো। এদিকে তপন মেম্বরকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করিয়ে ১ একজন আটক করিয়ে জেল হাজতে পাঠায়। তারা আরো বলেন ১৩ জুলাই সকালে চেয়ারম্যান আমাদের পক্ষ থেকে শহীদুলকে বলেন, বাড়ি ছেড়ে তোমরা নেমে আসো আমি মিমাংসা করে দেবো। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আতাউর রহমান, তার সহযোগী একই এলাকার মৃত. সুখচাঁদ গাজীর পুত্র আইয়ুব, সামাদ গাজীর পুত্র শফি, সুরমান মোল্লার পুত্র মনিরুল, ইউসুফ গাজীর পুত্র সাইফুল্লাহ, শরবত আলীর পুত্র সোহরাব হোসেন, মোহাম্মাদ আলীরপুত্র মিন্টু মল্লিক, শাহাজানের পুত্র রাহাজানসহ ১০০/১৫০ জন সন্ত্রাসীর বিভিন্ন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমাদের তিনটি বাড়ি ভেঙে দেয়। বাড়িতে থাকা মূল্যবান মালমাল,স্বর্ণের গহনা, টাকা পয়সা লুটপাট করে। আমাদের ওই সম্পত্তি ও বাড়ি ছাড়া আর কিছুই নেই। সেটুকুও কেড়ে নিলো চেয়ারম্যান। এখন স্ত্রী সন্তান নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এব্যাপারে ভূমিদস্যু চেয়ারম্যান আতাউর রহমান ও তার বাহিনী কর্তৃক আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং আমাদের ইজারাকৃত সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রিলেটেড পোস্ট

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting