দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৮
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলা আ’লীগ সভাপতির সাথে জেলা নাগরিক অধিকার উন্নয়ন কমিটির মত বিনিময়

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০১৯
সেপ্টেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 439 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আ’লীগ সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের সাথে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে জেলা আ’লীগের সভাপতির মুনজিতপুরস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার উন্নয়নের লক্ষ্যে ২৮ দফা দাবি উপস্থাপন করেন নাগরিক অধিকার উন্নয়ন কমিটির জেলা সভাপতি জিএম নূর ইসলাম। দাবিগুলি হলো- সাতক্ষীরা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট বেডে রুপান্তরিত করা এবং জনগনের দূর্ভোগ লাগভে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা নিশ্চিত করা। মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত জরুরী বিভাগ চালু করে রোগী ভর্তির ব্যবস্থা করা, জলবদ্ধতা, নিরসন কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পাশাপাশি সকল নদ-নদী ও খালগুলি পুনঃ খননের ব্যবস্থা। ভোমরা পোর্টের সৌন্দর্য বর্ধন করার জন্য জিরো পয়েন্টে গেট নির্মান করা। সাতক্ষীরা কাষ্টম কমিশন অফিস স্থাপনের ব্যবস্থা করা। যশোর, নাভারন থেকে মুন্সিগঞ্জ এবং ভোমরা থেকে খুলনা সড়ক ৪ লেন রাস্তা সহ জাতীয় সড়কে উন্নত করা। সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান চিহিৃত করা একই সাথে পর্যটকদের জন্য মোটেল নিশ্চিত করা। সাতক্ষীরা পৌর সভায় সুপেয় পানির ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, বাইপাস সড়ক খড়িবিলা থেকে বাকাল চেকপোষ্ট পর্যন্ত নতুন আর একটি বাইপাস সড়ক নির্মানের ব্যবস্থা করা। সাতক্ষীরা ঘোলা রাস্তাটি সম্প্রসারনের পাশাপাশি সংস্কার করা। সাতক্ষীরা সকল রাস্তাঘাট সংস্কারের ব্যবস্থা, শহরের নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড় এবং পাকাপুলের মোড়কে আধুনিক ডিজাইনে সৌন্দর্য বর্ধন করা। পৌর সভা ডাষ্টবিন গুলো নির্দিষ্ট স্থানে নির্ধারন এবং ইনিসিলেরেটর মেশিনের ব্যবস্থা করা। ইজিবাইক, ভ্যান, রিক্সার, জন্য ভাড়া নির্ধারন করা, বাইপাস সড়কের সাথে কেন্দ্রীয় বাস টার্মিনালের সংযোগ সড়কের ব্যবস্থা করা। শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক স্থাপন। একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মানের ব্যবস্থা। খুলনা থেকে চুকনগর ভায়া সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর পর্যন্ত রেললাইন তৈরী করা। সাতক্ষীরা একটি কৃষি কলেজ ও একটি বিশ্ব বিদ্যালয় স্থাপন করা। প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থা করা। বিনের পোতা থেকে আশাশুনি সড়ক রামচন্দ্রপুর ও দহকুলা হয়ে বাঁকাল চেকপোষ্ট পর্যন্ত বাইপাস সড়ক স্থাপন। সাতক্ষীরা একটি এয়ারপোর্ট নির্মানের ব্যবস্থা করা। সাতক্ষীরা পৌর সভার মধ্যে বাইপাস সড়ক সংলগ্ন একটি সরকারি কবর স্থানের নির্মান করা। সাতক্ষীরা জেলাকে প্রথম শ্রেণীর জেলার উন্নীত করতে হবে। জেলা আ’লীগ সভাপতি মুনসুর আহমেদ দাবি গুলি মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি বলেন নাগরিক দাবিগুলি অত্যন্ত যুক্তিসঙ্গত। এগুলি বাস্তবায়ন হলে সাতক্ষীরা জেলার উন্নয়নে অমুল পরিবর্তন ঘটবে। তিনি নাগরিক কমিটি দাবিগুলো পূর্ণ সমর্থন জানিয়ে একই সাথে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন জেলার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া নাগরিক কমিটিকে আরো নতুন নতুন সমস্যা চিহৃীত করে সেগুলো আলোচনার আহ্বান করেন। সভায় নাগরিক কমিটির উন্নয়ন সংলাপে আহ্বান জানালে তিনি সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে একটি সুন্দর সংলাপ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। নাগরিকদের দাবি আপনাদের মাধ্যমে একদিন বাস্তবায়ন হবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, কাউন্সিলর জ্যোস্না আরা, কোষাধ্যক্ষ সিনিয়ার সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা, যুগ্ম সম্পাদিকা কাউন্সিলর অনিমা রানী, ক্রীড়া সম্পাদক মোছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মাদ আবু সায়ীদ, মোহাম্মাদ আলী সিদ্দীকি, মাষ্টার রফিকুল ইসলাম, সাংবাদিক এসএম আবুল কালাম, অধ্যক্ষ রেজাউল করিম, মো: শাহারুল ইসলাম, প্রভাশক কামরুজ্জামান, মোঃ নাছির উদ্দীন সুলতান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদর উপজেলার “ক” জোনে আন্তঃস্কুল ও মাদ্রাসার ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন
পরবর্তী পোস্ট
ফিংড়ীতে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting