দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বড়বাজারের ১৩জন ডিম ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ বাণিজ্য

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৭, ২০২১
এপ্রিল ২৭, ২০২১ ০ কমেন্ট 721 ভিউস

রফিকুল ইসলাম: শহরের বড় বাজারের খাজনা আদায়ের নামে ডিম ব্যবসায়ীদের নিকট থেকে হুমকির মুখে অর্থ বানিজ্য শুরু করেছে একটি চক্র। ঘটনাটি নিয়ে পৌর মেয়রের কাছে লিখিত ভাবে প্রতিকার চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ব্যবসায়ীরা। সর্বশেষ প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ১৩জন ব্যবসায়ী।
ডিম ব্যবসায়ী ওজিয়ার রহমান খোকন, ইদ্রিস আলী ও মাহবুবুর রহমান সাতনদীকে জানান, স্থানীয় কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের শেল্টারে থেকে ইজারাদার শেখ ফিরোজ আহমেদ রানা তার দলবল নিয়ে হুমকির মুখে টোল আদায়ের নামে অর্থ বানিজ্য করছে ডিম ব্যবসায়ীদের নিকট থেকে। তারা নিয়ম বহির্ভূত ভাবে বাইরের খামারীদের ডিম বোঝাই ভ্যান-পিকআপ রাস্তায় আটক করে এক কুড়ি ডিম প্রতি দুই টাকা হারে টোল আদায় করছে। পাশাপাশি বাইরের মার্কেট থেকে বড় বাজারের ১৩ জন ব্যবসায়ী ডিম ক্রয় করে বহন করে আনলে রাস্তার ওপর পরিবহন আটক করে মারধোর করার হুমকি দিয়ে ২টাকা কুড়ি প্রতি টোল আদায় করছে গত পহেলা বৈশাখ থেকে। এ পর্যন্ত ইজারাদার চল্লিশহাজারের মত টাকা ইজারার নামে অর্থবানিজ্য করেছে।


বিষয়টি নিয়ে তারা পৌর মেয়রের কাছে লিখিতভাবে আবেদন করলে তিনি মৌখিক ভাবে অফিসের স্টাফ পিন্টুকে ডেকে নির্দেশ দেন যেন কোন ভাবেই বিগত ১০ বছরের টোলের রেটের বাইরে ডিম ব্যবসায়ীদের কাছ থেকে ইজারাদার টাকা না নেন। এও বলেন, এর ব্যাতয় ঘটলে ইজারা বাতিল করা হবে। সাথে সাথে তিনি ব্যবসায়ীদের বলেন, স্থানীয় কাউন্সিলর কাজী ফিরোজ হোসানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে। পৌরসভায় উপস্থিত থাকা কাউন্সিলর কাজী ফিরোজ হোসানের সঙ্গে কথা বলতে গেলে তিনি রেগে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে মারতেও উদ্যোত হন।
এ ঘটনার পর ব্যবসায়ীরা ফিরে এসে জেলা প্রশাসকের কাছে ১৩ জনের স্বাক্ষরযুক্ত এক আবেদন করেন। ওই আবেদনে ব্যবসায়ীরা দাবী করেন তারা সকলেই ব্যক্তি মালিকানাধীন মার্কেটের দোকান এ্যাডভান্স দিয়ে ভাড়া নিয়ে সেখানে ডিমের ব্যবসা করেন। তারা কোনভাবেই পেরিফেরিভুক্ত জায়গায় বসে ব্যবসা করেন না। ট্রেড লাইসেন্স করে পৌরকর পরিশোধ করে তারা ব্যবসা করে থাকেন। তারা বাইরের খামারীদের নিকট তেকে ডিম ক্রয় করে এনে তা দোকানে বসে বিক্রি করেন। এ ক্ষেত্রে কুড়ি প্রতি তাদের নিকট থেকে ২ টাকা হারে আদায় করছে। টোল আদায়ের চার্টের ৪৩নং ক্রমিকে আমদানী ও রাপ্তানীর ক্ষেত্রে ২ টাকা হারে কুড়িতে টোল আদায়ের কথা বলা হয়েছে। কিন্তু ডিম ব্যবসায়ীরা ডিম আমদানী-রপ্তানী করেননা। একই কলমে খুচরা দোকানী প্রতি ৫ টাকা হারে আদায় করার কথা বলা হয়েছে। ব্যবসায়ীরা দাবী করেন ২০১৭ সালে একই ঘটনা ঘটে। ইজাদাররা এবছরের মত টোল আদায় শুরু করলে তৎকালীন জেলা প্রশাসক, মেয়র ও ব্যবসায়ীদের ডেকে এক সভায় বসেন। সেখানে সিদ্ধান্ত হয় কুড়ি প্রতি ২ টাকা হারে আদায় সঠিক নয়। কারণ এখানে ডিম আমদানী-রপ্তানী হয়না। সিদ্ধান্ত হয় দোকানী প্রতি (পেরিফেরি ভুক্ত জায়গার ব্যবসায়ী) ৫ টাকা হার খাজনা আদায় করার জন্য।
ডিম ব্যবসায়ী ওজিয়ার রহমান খোকন জানান, সম্প্রতি তার ভ্যানভর্তি ৫০০০ ডিম আটক করে টোল আদায়কারীরা। তাদের চাহিদামত অবৈধ টোলের টাকা দিতে না চাইলে তারা মারধোর করতে উদ্যত হয়। পরে স্থানীয় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিম উদ্ধার করে দেন।
বাজারের ১৩জন ডিম ব্যবসায়ীর অভিযোগ পহেলা বৈশাখ থেকেই তাদের কাছ থেকে কুড়িতে ২টাকা হারে জোরপূর্বক টোল আদায় করছে যা অর্থ বানিজ্যর শামিল। প্রতিকার না পেলে তারা আন্দোলনে যাওয়ারও হুমকি দেন।
এ ব্যাপারে মেয়র তাজকিন আহমেদ চিশতি সাতনদীকে জানান, ‘বিষয়টি নিয়ে তিনি ব্যবসায়ীদের সাথে বসে সুরাহা করবেন। ’
কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন ব্যবসায়ীদের লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেন, ‘তারা ন্যায্য টোল দিতে চাচ্ছে না। একারনেই বিরোধ তৈরী হচ্ছে। তারা টোল দিলে কোন সমস্যা নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৯৯৯ এ ফোন পেয়ে ব্রহ্মরাজপুরে ৪ হিজড়াকে আটকের পর মুচলেকায় মুক্তি
পরবর্তী পোস্ট
অর্থ সহায়তা ও ত্রাণ দাবিতে সাতক্ষীরায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting