দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৩
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...
তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ইউপি নির্বাচন নিয়ে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ: আহত-৮

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২১
মার্চ ২৪, ২০২১ ০ কমেন্ট 302 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মঙ্গলবার মধ্যরাতে তালার খানপুর ঋষিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তালা সদরের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এস.এম নজরুল ইসলাম জানান, তিনি কেসমত ঘোনা গ্রামের ঋষিপাড়ায় মতবিনিময় শেষে সদরে ফিরছিলেন। এসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জাকিরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তাদের ওপর রড-লাটি-সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তার নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে খানপুর ঋষিপাড়ায় আশ্রয় নেয়। সেখানেও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের রডের আঘাতে গুরুতর আহত হন মুড়াকুলিয়া গ্রামের ওজিয়ার শেখ। এছাড়া হাতুড়ি পেটায় আহত হয়েছেন ঋষিপাড়ার স্বপন দাস,তার মা আমাপতি দাস, জাদব দাস ও বিধান দাস।

নজরুল ইসলাম আরো জানান, বর্তমান চেয়ারম্যান সরদার জাকিরসহ তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। মাস ছয়েক আগে জেয়ালা-নলতার মৎস্যজীবী লুৎফর নিকারীকে হত্যার অভিযোগে তার ভাই সরদার মশিয়ারকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তালা থানার এক এএসআইকে মারপিটের অভিযোগে সরদার জাকিরের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান নজরুল।

তবে, হামলার বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সরদার জাকির হোসেন জানান,নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন নজরুল ইসলাম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, খানপুর ঋষিপাড়ায় আমার পক্ষে প্রচারণা চালান আওয়ামী লীগের কর্মী সুফিয়া খাতুন। ঋষিপাড়া থেকে বের হওয়া মাত্রই তার ওপর হামলা চালায় নজরুল বাহিনী। এলাকার লোকজন এগিয়ে এলে নজরুল বাহিনীর সাথে সংঘর্ষ বাঁধে। এতে তার কর্মী সাদ্দাম হোসেন, তৈয়ুবুর রহমান ও শিউলী খাতুন আহত হয়ে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি জানার পর রাতেই সরেজমিনে গিয়ে সার্বিক পরিস্থিতি দেখেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকা শান্ত রয়েছে। এ ব্যাপারে এখন্র পর্যন্ত কোন মামলা হয়নি, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্বোধন
পরবর্তী পোস্ট
নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে গোটা সাতক্ষীরা নিরাপত্তার চাঁদরে ঢাকা

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting