দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৬
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা প্রেসক্লাবে কাথন্ডা গ্রামের সাইফুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২১
ফেব্রুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 348 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামে গভীর নলকূপ বসানো নিয়ে ওই গ্রামের মৃত খোদ বক্সের ছেলে মোঃ সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন একই গ্রামের মৃত সামছুর দফাদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে কারনে আমাদের প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। গভীর নলকূপ বসানো সংক্রান্ত বিষয়ে সিরাজুল ইসলাম গত ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমাদের দুই ভাই ও এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যেচার করেছেন। তার বক্তব্য সম্পূর্ণ, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এলাকার একজন জনপ্রতিধি আমাদের বিরুদ্ধে সিরাজুল ইসলামকে দিয়ে এই মিথ্যে সংবাদ সম্মেলন করিয়েছেন। সিরাজুল ইসলাম জামায়াত ও হেফাজাতে ইসলামের নেতা। কাথন্ডায় মৃত সহিদুল ইসলামের নামে যে নলকূপটি আছে তিনি এলাকার চিহ্নিত স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতাদের সাথে সম্পৃক্ত ও বৈকারী বিএনপির সভাপতি ছিলেন। তার ভাই সিরাজুল ইসলাম ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে প্রতিহত করতে  বৈকারি ইউনিয়নের কাথন্ডা এলাকায় ‘আওয়ামী লীগ সরকার পতন’ মঞ্চের নেতৃত্ব দিয়েছিলেন।

সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত আমরা এলাকায় স্যালো মেশিন বসিয়ে নিজেদের জমিতে পানি সরবরাহ করে ধান চাষ করে আসছি। এক পর্যায়ে ওই চিহ্নিত গোষ্ঠিটি প্রতি বছর বোরিং ম্যাশিনের পাইপের মধ্যে গাছ ঢুকিয়ে দিয়ে আমাদের স্যালো মেশিন ক্ষতিগ্রস্ত করে আসছে। এজন্য আমরা এলাকার ৪০ জন কৃষক একজোট হয়ে একটি নলকূপ বসিয়ে নিজেদের জমিতে পানি সরবরাহ করে ধান চাষ তথা কৃষিকাজ করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ওই স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির নেতারা এবং দূর্বৃত্ত গোষ্ঠিটি আমাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় আমরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।

তিনি অভিযোগ করে বলেন, সিরাজুল ইসলামের অভিযোকৃত নলকূপটির সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তারপরও সিরাজুল ইসলাম সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন  করে মানসম্মান ক্ষুন্ন এবং রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এক জনপ্রতিনিধির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে প্রকৃত ঘটনা তদন্ত র্পবূক ব্যবস্থা গ্রহণে বিএডিসি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা  করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে করোনা ভাইরাসের টিকা নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এমপি
পরবর্তী পোস্ট
সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় ১৬ জেলে আটক, দুই লাখ টাকা জরিমানা

রিলেটেড পোস্ট

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting