দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৩
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্ম

আল্লাহভীরুদের জন্য সম্পদ বিশেষ অনুগ্রহ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৪, ২০২১
ফেব্রুয়ারি ৪, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক:
ধন-সম্পদ আল্লাহভীরুদের জন্য অনুগ্রহ : ধন-সম্পদ মহান আল্লাহর নিয়ামত। তিনি এগুলোকে তাঁর প্রিয় বান্দাদের জন্য দুনিয়ার শোভারূপে সৃষ্টি করেছেন। যারা এগুলো পেয়ে তাঁর শুকরিয়া জ্ঞাপন করবে। এগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে সৎ কাজে আত্মনিয়োগ করবে, এগুলো তাদের জন্য স্থায়ী নিয়ামত হিসেবে গণ্য হবে। এর সুফল তাঁরা জান্নাতেও পাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা; আর স্থায়ী সৎকাজ।’ (সুরা : কাহফ, আয়াত : ৪৬)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘নারী, সন্তান, সোনা-রুপার স্তূপ, বাছাই করা ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত-খামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হয়েছে। এসব দুনিয়ার জীবনের ভোগ্য বস্তু।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪)

সম্পদ হলো পরীক্ষার উপকরণ : এই আয়াতের সারমর্ম হলো, আল্লাহ তাআলা মানুষের মনে এসব বস্তুর প্রতি স্বভাবগতভাবেই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এর মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হয় যে কে এগুলোর আকর্ষণে মত্ত হয়ে আখিরাতকে ভুলে যায় এবং কে এসবের আসল স্বরূপ ও ধ্বংসশীল হওয়ার বিষয় অবগত হয়ে শুধু যতটুকু প্রয়োজন ততটুকু অর্জনে সচেষ্ট হয় ও আখিরাতের কল্যাণ আহরণের লক্ষ্যে তার সুচারু ব্যবহার করে। আল্লাহ তাআলা যেসব বস্তুকে মানুষের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছেন, ইসলাম মোতাবেক সেগুলো পরিমিত উপার্জন করলে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সঞ্চয় করলে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন হবে।

উত্তম মানুষের জন্য উত্তম সম্পদ : প্রিয়নবী (সা.) খাঁটি ঈমানদারদের হাতে সম্পদ আসা পছন্দ করতেন। কারণ তারা সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবে না; বরং তারা তাদের সম্পদকে মহান আল্লাহর রাস্তায় খরচ করবে। এর মাধ্যমে মাখলুকের সেবা করবে। আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) লোক মারফত আমাকে নির্দেশ দেন যে আমি যেন পোশাকে ও অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর কাছে উপস্থিত হই। অতএব আমি তাই করলাম। আমি যখন তাঁর নিকট এসে উপস্থিত হলাম, তখন তিনি অজু করছিলেন। তিনি আমার দিকে চোখ তুলে তাকিয়ে গভীরভাবে দেখলেন, তারপর দৃষ্টি অবনত করে বলেন, হে আমর, আমি তোমাকে একটি বাহিনীর সেনাপতি নিয়োগ করে পাঠাতে চাচ্ছি, যাতে আল্লাহ তোমাকে গনিমতের সম্পদের অধিকারী করেন। আমি তোমার জন্য উৎকৃষ্ট সম্পদ কামনা করি। আমি বললাম, আমি সম্পদের লোভে ইসলাম গ্রহণ করিনি। আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি, যাতে আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে থাকতে পারি। তিনি বলেন, হে আমর, উত্তম লোকের জন্যই উত্তম সম্পদ। (মুসনাদে আহমদ, হাদিস : ১৭৭৬৩)

ইবাদত পালনে সম্পদের আবশ্যিকতা : মহান আল্লাহ তাঁর বান্দাদের কিছু কিছু ইবাদত এমন দিয়েছেন, যেগুলো আর্থিক। যেমন—হজ, জাকাত, এই দুটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম দুটি, এর দুটিই হলো আর্থিক ইবাদত। যার কাছে অর্থ সম্পদ নেই, সে এই ইবাদতগুলো করতে পারবে না। কিন্তু যে আল্লাহভীরু লোক এবং তার কাছে এই ইবাদত করার মতো সম্পদ আছে, সে অবশ্যই এই ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। আবার সে যেহেতু মুত্তাকি, তাই সে তার সম্পদ কখনো বিপথে ব্যয় করবে না। অন্যায়ভাবে হারাম পদ্ধতিতে কোনো সম্পদ অর্জনও করবে না। সুতরাং তার সম্পদ তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করবে।

আল্লাহভীরুদের সম্পদশালী হওয়া দোষণীয় নয় : আল্লাহর রাসুল (সা.) আল্লাহভীরুদের সম্পদশালী হওয়াকে দোষণীয় মনে করতেন না। আব্দুল্লাহ বিন খুবায়ব তার চাচা সূত্রে বলেন, আমরা এক মজলিসে বসা ছিলাম। এ অবস্থায় নবী (সা.) মাথায় পানির চিহ্নসহ উপস্থিত হলেন। আমাদের কেউ তাকে বলল, আজ আপনাকে আমরা খুব প্রফুল্ল দেখছি। তিনি বলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অতঃপর মজলিসের লোকজন ধন-সম্পদের আলোচনায় লিপ্ত হলো। রাসুলুল্লাহ (সা.) বলেন, তাকওয়ার অধিকারী (খোদাভীরু) লোকদের ধন-সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই। আর আল্লাহভীরু লোকদের জন্য ধন-সম্পদ থেকে সুস্থতা অধিক উত্তম। মনের প্রফুল্লতাও নিয়ামতরাজির অন্তর্ভুক্ত। (ইবনে মাজাহ, হাদিস : ২১৪১)

এ কারণে আমাদের উচিত, মহান আল্লাহর কাছে সচ্ছলতার দোয়া করার পাশাপাশি তাকওয়া অর্জন করা। কারণ তাকওয়া না থাকলে ধন-সম্পদ দুনিয়া-আখিরাত ধ্বংসের কারণ হতে পারে, আর তাকওয়া থাকলে এই সম্পদই জান্নাতের সোপান হতে পারে। মহান আল্লাহ সবাইকে তাকওয়া অর্জনের তাওফিক দান করুন। হালাল উপায়ে সম্পদশালী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

লেখক: মুফতি মুহাম্মদ মর্তুজা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভেজাল মদে প্রাণক্ষয়: অর্ডার পেলেই বোতল নিয়ে কারবারি হাজির
পরবর্তী পোস্ট
অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে প্রেমিকাদের ব্ল্যাকমেইল করতেন বেলাল

রিলেটেড পোস্ট

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মে ২৪, ২০২৬

সুদ বা ঘুষখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে?

মার্চ ২৫, ২০২৬

পবিত্র শবে কদর আজ

মার্চ ১৬, ২০২৬

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিশ্বব্রহ্মার সৃষ্টির আদিকারণই শ্যামা

অক্টোবর ৩০, ২০২৪

আজ মহাঅষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা

অক্টোবর ১১, ২০২৪

দূর্গাদেবীর আগমনী আবাহন-দেবহাটায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ

অক্টোবর ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting