দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:২২
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকা

ভেজাল মদে প্রাণক্ষয়: অর্ডার পেলেই বোতল নিয়ে কারবারি হাজির

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৪, ২০২১
ফেব্রুয়ারি ৪, ২০২১ ০ কমেন্ট 432 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ভেজাল মদ তৈরির পর সেবনকারী ক্রেতার বাসায়ও পৌঁছে দিচ্ছেন কারবারিরা। রেস্টুরেন্ট, বার ও ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে কারবারিরা ক্রেতাদের খুঁজে বের করেন। মোবাইল ফোনে ‘স্যার বিদেশি লাগবে’ বলে বিক্রির প্রস্তাব দেন। সবুজ সংকেত মিললেই মোটরসাইকেল বা গাড়িতে চেপে বোতল নিয়ে হাজির হন বাসার দরজায়। ভেজাল মদের এই ক্রেতার তালিকায় চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, অভিনেতাসহ শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিরাও আছেন। প্রশাসনের নজরদারি না থাকার সুযোগে প্রতারকচক্র সহজে মদ পাইয়ে দেওয়ার নামে তাঁদের মৃত্যুর ঝুঁকিতে ফেলছে। সম্প্রতি রাজধানীতে ভেজাল মদপানে কয়েকজনের মৃত্যুর ঘটনার তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গত সোমবার রাতে তেজগাঁও ও ভাটারা থেকে গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। যেখানে অনেক ক্রেতার নামই আছে। কারবারিরা দাবি করেছেন, নিয়মিত মদ কেনার কারণে এসব ব্যক্তি তাঁদের পরিচিত। ভেজাল মদ তৈরির দলের হোতা নাসির আহমেদ রুহুল আগে মদের বারে কাজ করায় তাঁর পরিচিত ক্রেতা রয়েছেন। সম্প্রতি মদের সংকট দেখা দিলে তাঁদের মাধ্যমে আরো ক্রেতা বেড়েছে।

ডিবি সূত্র জানায়, মদ তৈরির হোতা নাসির, কারিগর জাহাঙ্গীর আলম, সহযোগী মনতোষ চন্দ্র অধিকারী আকাশ, রেদুয়ান উল্লাহ, সাগর বেপারী ও সৈয়দ আল আমিনকে গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ভেজাল মদ কিভাবে তৈরি এবং বাজারজাত হয় তা বের করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে চক্রটি দাবি করছে, ঢাকায় আরো অনেকে এই অপকর্ম করছে। হোম ডেলিভারিতে মদ কেনা ব্যক্তিদের বেশির ভাগই শিক্ষিত ক্রেতা। ঝামেলা এড়াতে অনেকে লাইসেন্স ছাড়াই ঘরে বসে মদ পান করতে চান। আবার কিছু পার্টিতেও প্রয়োজন হয়। সরবরাহ কম থাকায় ভেজাল দিতে শুরু করেন কারবারিরা।

গ্রেপ্তার কারবারিদের ভাষ্য, চকবাজার থেকে পচা পানি কেনা হতো। এরপর নিমতলী থেকে স্পিরিট কিনে অন্য উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে বিভিন্ন বোতলে ঢোকানো হতো। পরে বড় সুঁই দিয়ে কর্ক লাগিয়ে মোমবাতি দিয়ে পুড়িয়ে সিলগালা করে বাজারে সরবরাহ করা হতো। বোতলগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল থাকায় এটা নিয়ে কেউ সন্দেহ করতেন না। তিন-চার মাস ধরে ভেজাল মদের কারবার করছে চক্রটি। ১৩ হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া নিয়েছে মাত্র। আর কথিত চিফ কেমিস্ট জাহাঙ্গীর আলমকে মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হতো।

ডিবি পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘আমাদের টার্গেট ছিল মদের উৎস খুঁজে বের করা। এটা ছিল অনেক কঠিন কাজ। কারণ যাঁরা নকল মদ কিনেছেন তাঁরা মারা গেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাঁচ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি
পরবর্তী পোস্ট
আল্লাহভীরুদের জন্য সম্পদ বিশেষ অনুগ্রহ

রিলেটেড পোস্ট

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত

জুলাই ২৪, ২০২৬

দশ লাখ টাকার ঘুষের বিনিময়ে ইউপি সচিব মাসুদ...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting