দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৭
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

৫ জনকে কুপিয়ে জখম; ৪ দিনেও কেউ গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২১
জানুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য, তার স্ত্রী এবং পরিবারের আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর চারদিন পেরিয়ে গেলেও এখনো এ সংক্রান্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। এ সুযোগে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটী গ্রামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য আহত হায়দার আলীর ছোট ভাই গোলাম মোস্তফা টুটুল এ অভিযোগ করেন। এসময় তাদের বোন মোশরেকা খাতুন ও নাসিম মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা টুটুল তার লিখিত বক্তব্যে বলেন, আমার বড় ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হায়দার আলী এবং পরিবারের সদস্যরা পৈত্রিকসূত্রে পাওয়া বহেরা মৌজার ২ একর ৬৬ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। ২০১৭ সালে আলীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান বকুল নামে এক ব্যক্তি ২৫-৩০ জন সন্ত্রাসী নিয়ে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় হায়দার আলী আদালতে একটি মামলা করেন। মামলায় সম্প্রতি হাইকোর্টও মোস্তাফিজুর রহমান বকুলের বিপক্ষে রায় দিয়েছেন। তারপরও মোস্তাফিজুর রহমান বকুল জমি দখলের জন্য তাদের গুলি করে হত্যার হুমকি দিতে থাকেন।

গোলাম মোস্তফা টুটুল অভিযোগ করে বলেন, গত ৮ জানুয়ারি সাবেক সেনা সদস্য হায়দার আলী, তার স্ত্রী শিরিনা হায়দার, আমি, আমার স্ত্রী সোনিয়া পারভিন এবং আমার শিশুসন্তান শাফিন মোস্তাকিমসহ কয়েকজন ওই জমিতে অবস্থান করছিলাম। এসময় মোস্তাফিজুর রহমান বকুল, তার ভাই বাবু, মাসুদ, তাদের সহযোগী জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর, পুষ্পকাটীর জসিম সরদার, আব্দুর রহিম, আব্দুর রকিব, মুজিবর রহমান ও জিয়ারুলসহ সাত-আটজন ধারালো অস্ত্র নিয়ে এসে আমাদের ওপর হামলা করেন। এসময় তারা আমাদের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। তাদের হাত থেকে আমার ছোট্ট ছেলেটিও রেহাই পায়নি। আহত সবাইকে প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গোলাম মোস্তফা টুটুল আরও বলেন, এ ঘটনায় দেবহাটা থানায় ১০ জানুয়ারি একটি মামলা করা হয় (মামলা নম্বর-০৩)। কিন্তু অজানা কারণে এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। মামলার খবর পেয়ে স্থানীয় গোলাম রব্বানী মেম্বার ও বকুলসহ তাদের সহযোগীরা সাবেক ওই সেনা সদস্যের পরিবারকে নতুন করে হত্যার হুমকি দিচ্ছেন। গ্রেফতার না হওয়ায় তারা এলাকায় সন্ত্রাসী মহড়া দিচ্ছেন। এসব ঘটনা জানালেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতারের বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফুলকপির দাম কম, ট্রাক ভাড়া না দিয়েই পালালেন ব্যবসায়ী
পরবর্তী পোস্ট
আশাশুনির নেশাখোরদের কাছে ট্যাবলেট সকল সুখের মূল

রিলেটেড পোস্ট

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting