দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১২
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ইউনিয়ন পরিষদ নির্বাচন হালচাল : পারুলিয়া ইউনিয়ন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১১, ২০২১
জানুয়ারি ১১, ২০২১ ০ কমেন্ট 764 ভিউস

লিটন ঘোষ বাপি:  দেবহাটা উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন পারুলিয়া। পারুলিয়াকে বলা হয় দেবহাটা উপজেলার রাজধানী। কিছুদিন পরই ঘোষণা হবে ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল।

তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

হাটে, বাজারে, চায়ের দোকানে, মাঠে-ঘাটে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে সম্ভাব্য প্রার্থীরাও এলাকার প্রতিটি গ্রাম পর্যায়ে গণসংযোগ, মটরসাইকেল শোভাযাত্র সহকারে শো-ডাউন বাড়িয়েছেন।

এলাকার মানুষের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার সাথে নিজের অবস্থান ও জানান দিচ্ছেন । অনেকেই লবিং শুরু করেছেন দলীয় মনোনয়ন প্রাত্যাশায়। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামীলীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশা করে গণসংযোগ অব্যাহত রেখেছেন ।

পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ৬ জন, বিএনপি থেকে ১ জন। মামলার জটে পলাতক থাকায় দেবহাটা উপজেলা জামায়াতের দায়িত্বশীল কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ইউনিয়ন জুড়ে জামায়াতের রয়েছে বড় অংকের ভোট ব্যাংক। জামায়াত অংশ না নিলেও তাদের ভোট জয় পরাজয় নির্ধারণ করতে পারে বলে ধারনা রাজনৈতিক বিশ্লেষকদের।

আওয়ামীলীগ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান পারুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। মাঠে রয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (মনি), দেবহাটা উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাষ্টার মোঃ শফিকুল ইসলাম (সেজ খোকন), ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুল ইসলাম এর নাম শোনা যাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সহ সকল প্রার্থীরা অগ্রিম ব্যানার ফেস্টুন ও প্যানা বোর্ড ঝুলিয়েছেন। ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দলীয় মনোনয়ন নিয়ে ২০১৬ সালে সাধারণ জনগন বিপুল ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি জন-সাধারনের পাশে থাকার। চেষ্টা করে চলেছি এলাকার বিভিন্ন উন্নয়নের কাজ করার। আগামী নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। মনোনয়ন পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে একটি মডেল ইউনিয়ন পরিষদ করার লক্ষ্যে কাজ করে যাব।

উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (মনি) বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। পারুলিয়া ইউনিয়নকে মাদক, দুর্নীতি, দারিদ্রমুক্ত ও জবাবদিহিতা মূলক ইউনিয়নে পরিণত করতে হবে। সেই লক্ষে সাধারণ মানুষদের সাথে নিয়ে আমি কাজ করে চলেছি। দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো এবং পারুলিয়া ইউনিয়ন কে স্বচ্ছ ও জবাবদিহি মূলক ইউনিয়নে পরিণত করবো।

উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর জানান, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান ও দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বিগত দিনে পারুলিয়া ইউনিয়ন পরিষদে আমি মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িক্ত পালন করেছি। জন-সাধারণ আমার পাশে রয়েছে। দলীয় মনোনয়নের ক্ষেত্রে দল আমার উপর আস্থা রাখবে বলে আমি মনে করি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পারুলিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করবো।

নৌকা প্রতীকের প্রাথী বাছাইয়ের ক্ষেত্রে কাদের ভুমিকা থাকবে এ বিষয়ে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির কাছে জানতে চাইলে তিনি বলেন, তৃণমুল নেতৃবৃন্দের  ভোটাভুটির মাধ্যমে বাছাই করা হবে, উপজেলা এবং জেলার ৬ জনের বোর্ড সে সকল নেতৃবৃন্দ তৃণমুল পর্যায়ে ভাল অবস্থানে থাকবে তাদের মধ্যে থেকে ৩ জনকে তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র  বিভিন্ন গয়েন্দা সংস্থার পক্ষ থেকে তথ্য নিয়ে গ্রহনযোগ্য ব্যক্তিকে নৌকা প্রতিকের মনোনয়ন দিবেন, তিনিই প্রার্থী হবে বলে জানান।

ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন জনপদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড, মিটিং, গণসংযোগ, ব্যানার, ফেষ্টুন, লিফলেট এর মাধ্যমে তাদের প্রচার প্ররোচনা শুরু করেছে। নির্বাচন অফিস সূত্রের হিসাবে পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আসলাম হোসেনের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
পরবর্তী পোস্ট
সাংবাদিক আসলামের মৃত্যুতে মৎস্যজীবী লীগের শোক

রিলেটেড পোস্ট

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting