দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:২৭
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নিয়ন্ত্রণহীন দালালচক্র, বাড়ছে ভুয়া সনদে বিদেশযাত্রা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২১
জানুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 397 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: রিক্রুটিং এজেন্সির আড়ালে থাকা প্রতারক চক্রের কারণে আকাশচুম্বী অর্থ গুনেও বিদেশে গিয়ে অবৈধ হয়ে যান বহু বাংলাদেশি। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে সুনাম, অন্যদিকে যোগ্যতা থাকলেও মিলছে না প্রত্যাশিত কাজ।

রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ তুললেন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি সিআইপি’র নেতারা। তারা বলছেন, বেশিরভাগ সময় জনবল চাইলে ভুয়া প্রশিক্ষণ সনদ দিয়ে লোক পাঠায় রিক্রুটিং এজেন্সিগুলো। এতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল না পেয়ে, অনেককেই কাজ দেন না, মালিকপক্ষ। বাধ্য হয়েই অবৈধ অভিবাসীর তকমা গায়ে মাখতে হয় বিপুল সংখ্যক বাংলাদেশিকে। আর এই প্রবণতা সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

খোঁজ নিয়ে দেখা যায়, বাংলাদেশ থেকে অভিবাসীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মধ্যপ্রাচ্য। দেড় কোটি প্রবাসীর প্রায় ৭০ ভাগই থাকেন এ অঞ্চলের সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাতের মতো দেশগুলোতে।

ঢাকা থেকে এসব দেশের ওয়ান ওয়ে বিমান টিকিট কমবেশি ৫০ হাজার টাকার মধ্যেই। ভিসা ফি, মেডিকেল চেক-আপ মিলে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যেই শেষ হওয়ার কথা অভিবাসন ব্যয়। কিন্তু বাস্তব চিত্র দেখে আঁৎকে উঠবেন যে কেউ। ক্ষেত্রবিশেষে জমিজমা কিংবা গহনা বিক্রি করে, মধ্যপ্রাচ্যে যেতে একেকজনকে গুনতে হয় কমপক্ষে ৪ থেকে ৫ লাখ টাকা। ইউরোপ অ্যামেরিকায় যা দ্বিগুণ থেকে তিনগুণ। অথচ ভারত, নেপাল কিংবা পাকিস্তানেও এই খরচ চার ভাগের এক ভাগ।

সরকারি হিসেবে, বাংলাদেশ থেকে প্রশিক্ষণসহ সিঙ্গাপুরের অভিবাসন খরচ, দুই লাখ ৬২ হাজার ২৭০ টাকা, সৌদি আরবে একলাখ ৬৫ হাজার টাকা, মালয়েশিয়ায় একলাখ ৬০ হাজার টাকা, লিবিয়ায় একলাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাতে একলাখ সাত হাজার ৭৮০ টাকা, কুয়েতে একলাখ ছয় হাজার ৭৮০ টাকা, ওমানে একলাখ ৭৮০ টাকা, ইরাকে একলাখ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতারে একলাখ ৭৮০ টাকা, জর্ডানে একলাখ দুই হাজার ৭৮০ টাকা, মিশরে একলাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়ায় একলাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, মালদ্বীপে একলাখ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাইয়ে একলাখ ২০ হাজার ৭৮০ টাকা ও লেবাননে একলাখ ১৭ হাজার ৭৮০ টাকা। কিন্তু এই পরিসংখ্যান শুধু কাগজে কলমেই, বাস্তবে এই টাকায় বিদেশে পাড়ি দেয়ার কথা কল্পনাও করতে পারেন না অভিবাসীরা।

প্রবাসীরা বলছেন, দালালচক্রের অতিরিক্ত মুনাফার লোভের কারণেই খরচ কমে না বিদেশযাত্রার। সরকারি নীতি আর কঠোর পদক্ষেপের অভাবেই যা দিনদিন বাড়ছেই।

আবার, এতো অর্থ খরচ করেও কারো কারো কপালে জোটে অবৈধ তকমা। এসব দুরবস্থার কথা ই উঠে এলো ঐ সংবাদ সম্মেলনে। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশমুখী শ্রমিকদের ব্যয় আর দক্ষতা ব্যবস্থাপনায় দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। যৌক্তিক খরচে বিদেশে শ্রমিক পাঠাতে দক্ষতা এবং যে দেশে যাবেন ঐ দেশের সরকারের সঙ্গে আলোচনা দুটোই বাড়াতে মুল ভুমিকা রাখতে হবে সরকারকেই।

সরকারি হিসেবে ১৬৫টি দেশে কর্মী পাঠায় বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভাগ্য ফেরাতে এসব দেশে গেছেন এককোটি ৪৮ লাখ বাংলাদেশি।

সংবাদ সম্মেলনে, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে ফেরাতে বিমান বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। এসময়, বন্ডের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা ১ কোটি টাকা নির্ধারণে সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও সমালোচনা করেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া, বিভিন্ন দেশে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চান তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়ের আশ্বাসে ধর্ষণ, তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
পরবর্তী পোস্ট
নতুন ব্যাটিং কোচ পেল টাইগাররা

রিলেটেড পোস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting