ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটা অভিমুখে ধুলিহর (মধ্যপাড়ায়) রবিবার (৩ জানুয়ারী) বিকালে মসজিদুল আকসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে।
মসজিদের সভাপতি মোঃ আঃ জলিল থান্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ধুলিহর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ আঃ রশিদ, জমি দাতা গোলাম মোস্তফা বাবু, উপজেলা আ’লীগের সদস্য আজাহারুল ইসলাম, শহিদুল সানা, ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ প্রমুখ। এছাড়া অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শামীম গাজী। মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল আলীম।
Leave a Reply
You must be logged in to post a comment.