দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৯
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

আদালতের রায় ও পুলিশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কালিগঞ্জে সংখ্যালঘুর জমি জবর দখলের চেষ্টা, আহত-৪

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২, ২০২১
জানুয়ারি ২, ২০২১ ০ কমেন্ট 582 ভিউস

হাফিজুর রহমান: অতিরিক্ত জেলা ম্যােিজষ্ট্রট আদালতের রায় বিপক্ষে যাওয়ায় জামায়াত শিবিরের সক্রিয় কর্মীরা সংখ্যালঘু স¤প্রদায়ের ছয় বিঘা জমি জবর দখলের চেষ্টা করেছে। বাধা দেওয়ায় দু’ নারীসহ চারজনকে মারপিট করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষ্ণুপুর গ্রামের সুনীল সরদারের ছেলে সঞ্জয় সরদার বলেন, সাবেক রেকর্ডীয় মালিক পো ঠাকুর দাদা অযোধা সরদারের কাছ থেকে বিষ্ণুপুর মৌজার ১০৭৭ দাগের এক একর ৯২ শতক, সাবেক ৭৮৭ ও ১০৭৩ দাগে যথাক্রমে ২৩ ও ১৬ শতক জমি মোট দু’ একর ৩১ শতক জমি তারা বংশপরম্পরায় ভোগদখলীকার রয়েছেন। ওই জমি এসএ খতিয়ানে খাস দেখানো হয়। বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামের আছিরদ্দিন সরদার ওই জমি ১৯৬৬-১৯৬৭ সালে ২৯৬৭ নং সালে বন্দোবস্ত দলিল করে নেন বলে স¤প্রতি তারা জানতে পারেন। ১৯৯৫ সালে ওই জমি শ্যামনগরের ভেটখালির প্রয়াত শেখ আজিয়ার রহমানের ছেলে বর্তমানে বিষ্ণুপুরের বাসিন্দা আকরাম হোসেন মৌখিকভাবে ওই জমি তাকে দান করেছে মর্মে চলতি মাপ জরিপে রেকর্ড করিয়ে নেন। যদিও দখল স্বত্ব হিসেবে তার নামে রেকর্ড রয়েছে। ওই জমি আকরাম হোসেনের পক্ষে তার ভাই জামায়াতের সক্রিয় কর্মী আবু আসলাম লাল্টু দখল করার চেষ্টা করলে তিনি বাদি হয়ে বাংলাদেশ সরকার, আকরাম হোসেনসহ ৩২জনকে বিবাদী করে কালিগঞ্জ সহকারি জজ আদালতে দেঃ ৫১/১৭ নং মামলা করেন। এরপরও আবু আসলাম ও আকরাম ওই জমি জবরদখল করার চেষ্টা করলে তিনি বাদি হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর আকরাম হোসেন ও আবু আসলাম লাল্টুর বিরুদ্ধে মামলা(পিটিশান ১৩২৪/১৮ কালি) করলে তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) সরদার মোস্তফা শাহিন তদন্ত করে শত বছর বাদির দখল উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে হাজির হয়ে আবু আসলাম লাল্টু ও আকরাম হোসেন দোলন বলেন যে ওই জমি মামাতো দুলাভাই আছিরউদ্দিন তাদেরকে মৌখিকভাবে জমি দিয়েছেন। সে অনুযায়ি তারা রেকর্ড করিয়ে নিয়েছেন। চলতি বছরের ৩ নভেম্বর আদালতের রায় তার (সঞ্জয়) পক্ষে যায়। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে আদালতের রায় বিপক্ষে যাওয়ায় আবু আসলাম লাল্টু গত ১০ নভেম্বর একই আদালতে তাকে বিবাদী করে পিটিশন ৮৪২/২০ নং মামলা করেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ জারি করে। কালিগঞ্জ থানার উপপরিদর্শক রাসেল মাহমুদ ওই জমি তার দখলে বলে প্রতিবেদন দেন।
সঞ্জয় সরদার অভিযোগ করে বলেন, আকরাম হোসেন দোলন বিষ্ণুপুর মৌজার তাদের (সঞ্জয়) সিএস ১০৭৩ ও ৭৮৭ দাগের জমি দাবি করে ২৫০৪/২০০৪ ও ৪৮৫১/৯৫ নং দলিল মূলে যে ৪৯ শতক জমি দাবি করেন ওই জমি মূলত চান্দুলিয়া মৌজায় ও ব্রজপাটুলি মৌজায়। বাস্তবে জমি ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকায় আবু আসলাম লাল্টু গত ১০ আগষ্ট তাকেসহ নেপাল সরদারের নামে মারপিট , মোবাইল ছিনতাই ও একলাখ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলা করে। মামলায় পূর্ব পরিকল্পনা হিসেবে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, গ্রাম পুলিশ জামায়াত কর্মী আব্দুল্লাহসহ আটজনকে সাক্ষী করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান লাল্টুর দ্বারা প্রভাবিত হয়ে জমিস দখলে বাধা ও মারপিটের ঘটনা সঠিক বলে গত ২৫ নভেম্বর আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন।
সঞ্জয় সরদার বলেন, প্রভাব খাটিয়ে কাল্পনিক ঘটনার প্রতিবেদন নিতে সমর্থ হওয়ায় লাল্টু ওই জমি স্থানীয় এক প্রভাবশালী জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতার সহায়তায় জবরদখলের উদ্যোগ নেয়। একপর্যায়ে শনিবার ভোর থেকে আবু আসলাম লাল্টু, আকরাম হোসেন দোলনের নেতৃত্বে জামায়াত কর্মী আতা গাজী, তার ভাই আশারুল গাজী, ওহাব কাগুজী, বাদল সরদার, ছোবহান সরদার, শহীদুল মল্লিক ও তার ছেলে রোকন মল্লিকসহ শতাধিক জামায়াত শিবিরের হাতে দা’ লাঠি, শাবল ও কুড়াল নিয়ে তার জমিতে চাষ করে বেড়ার উপর নেট নিয়ে দখলে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে, তার স্ত্রী সুচিত্রা সরদার, শ্যালকের স্ত্রী কবিতা বসাক ও নেপাল সরদারকে মারপিট করে মাটিতে ফেলে দেয়। এবিষয় ভুক্তভোগী সঞ্জয় সরদার থানায় খবর দিতে ফোন না ধরায় ৯৯৯ বিষয়টি অবগত করে। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়ারত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পুলিশ ও সাংবাদিকরা চলে যাওয়ার পর তারা আবারো এসে জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এলে তারা আত্মগোপন করে। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিনের কাছে গেলে তিনিসহ সেখানে উপস্থিত থাকা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বসাবসির মাধ্যমে বিষয়টি তাকে মিটিয়ে নেওয়ার জন্য বলেন। মিজানুর রহমান চলে যাওয়ার পরপরই লাল্টুসহ কয়েকজন আবারো জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ যেন চোর পুলিশের বাজি খেলা।
শনিবার বিকেলে আবু আসলাম লাল্টু’র সঙ্গে তার ০১৭৩৮-৮৬৮৮২৭ নং মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তার স্ত্রী পরিচয়ে দুইবার মোবাইল ফোন রিসিভ করে বাথরুমে আছে বলে কেটে দেন। পরবর্তীতে মুঠোফোনে এরিপোর্ট লেখা পর্যন্ত একাধিকবার তার মোবাইলে ফোন দিলেও রিসিভ করেনি।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন বলেন, তিনি উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে মীমাংসার প্রস্তাব দিয়েছেন।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, তিনি ঘটনান্থলে এসে সঞ্জয় সরদার ছাড়া কাউকে পাননি। শনিবার সকালে জমি দখল করে চাষ করতে গেলে আদালতের নির্দেশ ছাড়া আবু আসলাম লাল্টুকে বিরোধপূর্ণ জমিতে যেতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় সঞ্জয় সরদার বাদি হয়ে শনিবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে সন্ধ্যায় থানায় ডেকেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাদ বাগান
পরবর্তী পোস্ট
ধুলিহরে মসজিদুল আকসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রিলেটেড পোস্ট

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting