দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২০
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

“নলতা খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জন্মবার্ষিকী ও ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত “

কর্তৃক SK Ferdous নভেম্বর ২১, ২০২০
নভেম্বর ২১, ২০২০ ০ কমেন্ট 406 ভিউস

তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীর নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আসন্ন ডিসেম্বর মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা শিবির ও সুন্নাতে খাতনা ক্যাম্পের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় মিশনের আস্তানা ভবনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মৌলভী মো. আব্দুর রাজ্জাক।  মিশনের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ডা. মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অত্র সভায় স্বাগত বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন।

অন্যানের মধ্যে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ, আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী, মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো.মালেকুজ্জামান, কর্মকর্তা আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক প্রমূখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা মো. আনোয়ারুল হক, আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নলতার আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. আলহাজ্জ মো. আকছেদুর রহমান, নলতা মোবারক বাজার কমিটির সভাপতি মো. আব্দুস সুবহান গাজী, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আবু তালেব, কর্মকর্তা আলহাজ্জ মো. আনছার আলী, আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা,

আলহাজ্জ ডা. আকবর হোসেন, প্রভাষক ও সংবাদকর্মী মো. মনিরুজ্জামান (মহসিন), সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম, আলহাজ্জ গোলাম মুকতাদির, আলহাজ্জ মো. আরশাদ আলী মোল্লা, মো.নূুর হোসেন, মাহমুদুল হোসেন লাভলু, আলহাজ্জ আব্দুর রাজ্জাক, শাহ আলম, আব্দুল জলিল, এবাদুল হক, আলহাজ্জ আব্দু রশিদ, আলহাজ্জ মো. জাহাঙ্গীর হোসেন, বদরুল আহ্বান বাবু সহ বিভিন্ন আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সম্পাদক, আহ্ছানিয়া মহিলা মিশনের সভাপতি ও সম্পাদিকা সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগণ- আসন্ন অনুষ্ঠান সফল করতে যার যার অবস্থান থেকে আরো বেশি সহযোগিতার আহবান জানানোর পাশাপাশি প্রয়াত পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
সবশেষে দোয়া পরিচালনা করেন নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মৌলভী মো. আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, পীর কেবলার জন্মবার্ষিকী উপলক্ষে আসন্ন ডিসেম্বর মাসে যে সমস্ত বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে তা হলো-
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, বি এন এস বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স, খুলনা-এর যৌথ উদ্যোগে ৫ ও ৬ ডিসেম্বর ২০২০ শনি ও রবিবার সকাল ৯.৩০ টা হতে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও চক্ষু পরীক্ষা করে মাত্র ৬শত টাকার বিনিময়ে লেন্স সংযোজনের জন্য বাছাই করা।

১২ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে গরীব ও দুঃস্থ বাচ্চাদের খাতনা প্রদান করা হবে। সেক্ষত্রে খাতনা ইচ্ছুক আগ্রহী বাচ্চাদের অভিভাবকগণকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মিশন অফিসে নাম দেখানোর জন্য আহবান করা হয়েছে। খাতনাকৃত বাচ্চাদের ঔষধ, লুঙ্গি ও গেঞ্জি মিশন থেকে সরবরাহ করা হবে।

বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ১৯ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা হতে ফ্রি গাইনী, শিশু, হার্ট ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।

উক্ত ক্যাম্পগুলোতে ম্যাস্ক সহ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.এনামুল হক খোকন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি প্রেসক্লাবের বিশেষ জরুরী সভা
পরবর্তী পোস্ট
সাতনদী পত্রিকার বার্তা সম্পাদক মাসুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা,হয়রানী ও ষড়ন্ত্রের প্রতিবাদ জানিয়ে তালা সদর প্রেসক্লাবের বিবৃতি

রিলেটেড পোস্ট

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting