দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:০৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সংশয়

কর্তৃক SK Ferdous নভেম্বর ৩, ২০২০
নভেম্বর ৩, ২০২০ ০ কমেন্ট 450 ভিউস

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জয়ী হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাংবিধানিক ধারাবাহিকতার দীর্ঘ ঐতিহ্যের ওপর তাই আশঙ্কার কালো মেঘের ছায়া পড়েছে। প্রশ্ন উঠেছে, হেরে গিয়েও যদি ফল না মানেন ট্রাম্প? কী হবে তাহলে? এমন পরিস্থিতিতে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের উদ্যোগে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরেরই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

আধুনিক যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টই নির্বাচনের ফল বিপক্ষে গেলে হার স্বীকার করে হোয়াইট হাউস ছেড়েছেন। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ফল মানতে অস্বীকার করলে তা হবে এক নজিরবিহীন ঘটনা। সে ক্ষেত্রে এর পরবর্তী ঘটনাপ্রবাহের ধাপগুলো কী হবে তা স্পষ্ট নয়। তবে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেছেন, সে ক্ষেত্রে হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে সরাতে ডাকা হতে পারে সামরিক বাহিনীকে।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি ট্রাম্প না দেওয়ায় তার দল রিপাবলিকান পার্টির অনেক নেতাও বিব্রত হয়েছেন। ট্রাম্পের অতি ঘনিষ্ঠ সিনেটররাও বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সংবিধানের অংশ এবং প্রজাতন্ত্রের টিকে থাকার প্রধান শর্ত। তারপরও থামছে না বিতর্ক। আইন বিশেষজ্ঞ এবং ম্যাসাচুসেটসের অ্যামহার্স্ট কলেজের অধ্যাপক লরেন্স ডগলাসের সন্দেহ, বাইডেনের কাছে সামান্য ব্যবধানে হেরে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ফলাফল প্রত্যাখ্যান করবেন।

অধ্যাপক ডগলাস এসব জটিলতা নিয়ে একটি বই লিখেছেন। গত আগস্টে প্রকাশিত সে বইটির নাম ‘উইল হি গো? ট্রাম্প অ্যান্ড দ্য লুমিং ইলেকশন মেল্টডাউন ইন ২০২০’। ট্রাম্প নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করলে কী কী হতে পারে তার বিস্তারিত চিত্র বইটিতে তুলে ধরেছেন অধ্যাপক ডগলাস। সবশেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি এ ধরনের সম্ভাবনার জন্য প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়ার কোনো প্রশ্নই নেই, বরং ধরেই নেয় যে, শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে। ১৮০০, ১৮৭৬ এবং ২০০০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হয়েছে। সম্ভাব্য তিন বিপর্যয়ের কথা অধ্যাপক ডগলাস তার বইয়ে তুলে ধরেছেন। এ তিনটি সম্ভাব্য বিপর্যয় হলো- ইলেকটররা যদি পপুলার ভোটের বিরুদ্ধে ভোট দেন, বিদেশি হ্যাকাররা যদি ইলেকট্রনিক বা নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করে এবং কোনো রাজ্য থেকে যদি পরস্পরবিরোধী ফল আসে। দ্য গার্ডিয়ানে এক প্রবন্ধে অধ্যাপক ডগলাস বলেছেন, কল্পিত এসব সম্ভাব্য ঘটনা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে ঘটেছে।

অধ্যাপক ডগলাসের কল্পিত ঘটনাগুলো সত্য হলে কংগ্রেসের দুই কক্ষেই প্রচণ্ড গোলমালের সৃষ্টি হবে। এ অবস্থায় বাইডেন এবং ট্রাম্পের শিবির সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। সুপ্রিম কোর্টে বর্তমানে ৯ বিচারপতির ৬ জনই রক্ষণশীল। তাদের মধ্যে তিনজনকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। ফলে নির্বাচনী ফলের ফয়সালা আদালতে গড়ালে ট্রাম্পই শেষ হাসি হাসার সুযোগ পেতে পারেন।

অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচন-সংক্রান্ত কোনো বিতর্ক যদি একবার কংগ্রেসের হাতে যায় তাহলে তাতে আদালত আর কোনো ভূমিকা রাখতে পারেন না। সে ক্ষেত্রে দুটি অবস্থার সৃষ্টি হতে পারে। অধ্যাপক ডগলাস বলেছেন, কোনো পক্ষই তখনও পরাজয় স্বীকার না করলে কংগ্রেসে অচলাবস্থা তৈরি হবে। সহিংস বিক্ষোভ শুরু হতে পারে। ট্রাম্প তখন প্রেসিডেন্টের ক্ষমতাবলে ‘বিজয়’ সুরক্ষিত করার জন্য সেনাবাহিনী ডাকতে পারেন। দ্বিতীয় পথটি হলো, নির্বাচনে কে জিতেছেন তা স্পষ্ট না হলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন। ট্রাম্প হয়তো তা না মেনে টুইটারের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে দিতে পারেন।

অধ্যাপক ডগলাস মনে করেন, এসব বিপর্যয় এড়ানো সম্ভব, যদি ট্রাম্প বিপুল ব্যবধানে বাইডেনের কাছে হেরে যান। সূত্র :সিএনএন ও বিবিসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে মাছের পোনা মাছ অবমুক্তকরণ
পরবর্তী পোস্ট
আমগাছে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting