দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি:
আশাশুনি উপজেলাধীন দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত হাফেজ মলংগীর পুত্র বীর মুক্তিযোদ্ধা কায়ছেদ মলংগীর জানাজার নামাজ গত বৃহস্পতিবার বিকালে ৪০নং খরিয়াটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান’র উপস্থিতে একদল চৌকস পুলিশ সশস্ত্র অবস্থায় তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিগুল যন্ত্রের মাধ্যমে করুন সুর বেজে ওঠে।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আফজাল হোসেন, হাসেম আলী গাজী, আখতারুজ্জামান, শেখ বজিয়ার রহমান ও রমজান আলী, অধ্যক্ষ মাওলানা আমিন উদ্দীন, মাওলানা আবু সাইদ, মাওলানা আবদুস সবুর খান, ইউ,পি সদস্য আব্দুল সামাদ, মাজেদ গাজী ও মনিরুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, সাংবাদিক শেখ আরাফাত, শিক্ষক মুস্তাফিজুর রহমান, সহ এলাকার আপামর জনসাধারণ। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাগ্নে মাওলানা আব্দুল সবুর।
Leave a Reply
You must be logged in to post a comment.