ফিরোজ হোসেন, সাতক্ষীরা:
সাতক্ষীরায় ফিল্ম স্টাইলে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ১/১১/২০ তারিখ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাতক্ষীরা খুলনা রোডস্থ চৌরঙ্গী মোড় এলাকায় ঘটে। ঘটনা সূত্রে জানা যায় সাতক্ষীরা শহরের কাশেমপুরগ্রামের মৃত আমির আলীর পুত্র আব্দুল আহাদ তার কর্মস্থল হতে বাসায় যাওয়ার পথে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিল।
শহরের চোরঙ্গী মোড় এলাকায় পৌছালে পিছন থেকে মটর সাইকেল আসা দুইজন ছিনতাইকারী কথা বলা অবস্থায় আব্দুল আহাদের স্মার্ট ফোন ভিবো ১৯০৬(-১১) মডেলের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনা ভূক্তভোগী আব্দুল আহাদ জানান সন্ধ্যার পর মোবাইল ছিনতাই করে নিবে আমি ভাবতে পারিনি।
যে স্থান থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেখানে সিসি ক্যামেরা থাকলে ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয় ভুক্তভোগী সাতক্ষীরা সদর থানায় ৬০ নং একটি সাধনারণ ডায়েরি করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.