দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৪
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তথ্য দিয়ে সহযোগিতা করুন- সাতক্ষীরা পুলিশ সুপার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০১৯
আগস্ট ২১, ২০১৯ ০ কমেন্ট 359 ভিউস

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) বলেছেন, মাদক ব্যবসা, সেবন ও চাঁদাবাজি বরদাশত করা হবেনা। জঙ্গি, সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। চলমান উন্নয়নের পথে কেউ বাধার সৃষ্টি করলে কোন ছাড় নেই। বুধবার বিকেলে কলারোয়া থানা চত্বরে থানা পুলিশ আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলছিলেন। ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে আগত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার আরও বলেন, কলারোয়া ব্রিজরোড়ের যানযট নিরসনে পুলিশ ভূমিকা রাখবে। এছাড়া বিভিন্ন সড়কের পাশে রাখা বিভিন্ন সামগ্রী যা যান চলাচলে বিঘ্ন ঘটায়, পুলিশ তা অপসারণ করবে। প্রধান অতিথি আরও বলেন, আইন শৃঙখলার উন্নয়নে সার্বক্ষণিক কাজ করছে পুলিশ। আইন শৃঙখলা সমুন্নত রাখতে আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। কেননা এর উন্নয়ন ঘটলে রাষ্ট্রের উন্নয়ন হবে। তিনি বলেন, থানায় দালাল ভিত্তিক জনভোগান্তির অবসান হয়েছে। মানুষ সহজেই এখন পুলিশের সেবা গ্রহণ করতে পারছেন। আমরা এই সেবার মান আরো বাড়াতে চাই। তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন একটাই, জীবনকে গঠন করতে হবে। স্বপ্ন হতে হবে এমন যা তোমাদের ঘুমাতে দেবেনা। স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়ী হতে হবে তোমাদের। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বি,এম নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ সমগ্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজিব হোসেন ও পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় অর্থের বিনিময়ে পোষ্ট মাষ্টার নিয়োগ: প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
পরবর্তী পোস্ট
আশাশুনির বিভিন্ন কৃষি প্রদর্শনী পরিদর্শনে ডিডি

রিলেটেড পোস্ট

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

বজ্রপাত নিরোধে কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আগস্ট ২৯, ২০২৬

জি,এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting