দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫০
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নতুন করে বাড়ছে পানি, আবারও বন্যার শঙ্কা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৬, ২০২০
আগস্ট ১৬, ২০২০ ০ কমেন্ট 407 ভিউস

জাতীয় ডেস্ক: আবার বাড়তে শুরু করেছে দেশের বেশ কয়েকটি নদীর পানি। ফলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিও হচ্ছে। এতেও বাড়বে নদীর পানি। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগরে লঘুচাপ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকালও অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মাসের শেষদিকে স্বল্পমেয়াদী বন্যার কথা বলা হয়েছে। মৌসুমি বায়ু এখনও দেশের ওপর সক্রিয়।  তাই থেমে থেমে বৃষ্টি হবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদ- নদীগুলোর পানি বাড়ছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া পদ্মা ও গঙ্গা নদীর পানেই স্থিতিশীল আছে। যা আগামী ২৪ ঘণ্টা একই থাকতে পারে।

আজ দেশের চারটি নদীর চার পয়েন্টের পানি আবার বেড়ে বিপৎসীমার ওপরে অবস্থান করছে। গত কয়েকদিনে প্রায় সব নদীর পানিই বিপৎসীমার নিচে চলে এসেছিল। গুড় নদীর সিংড়া পয়েন্টের পানি এখন বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ১, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ১২ এবং পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আগামী ১০ দিনের পূর্বাভাসেও নদ-নদীগুলোর পানি বাড়ার কথা জানিয়েছে। সেখানে বলা হয়, ব্রহ্মপুত্র  নদ ও যমুনা নদীর  পানি বাড়তে পারে। ফলে কুড়িগ্রাম জেলার চিলমারী, বগুড়া জেলার সারিয়াকান্দি, গাইবান্ধা জেলার ফুলছড়ি,  সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ  ও কাজীপুর, জামালপুর জেলার বাহাদুরাবাদ, টাঙ্গাইল জেলার এলাসিন এবং মানিকগঞ্জ জেলার আরিচা পয়েন্টের পানি আগামী তিনদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে পদ্মা ও গঙ্গা নদীর পানিও বাড়তে পারে। ফল রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টের পানি বাড়তে পারে। আগে বাড়বে গোয়ালন্দ পয়েন্টের পানি। এরপর সুরেশ্বর ও ভাগ্যকূল পয়েন্ট এর পানি আগামী ১৮ আগস্টের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে নারায়ণগঞ্জের লাক্ষা নদীর পানি বাড়তে পারে। একইভাবে পানি বাড়তে পারে তুরাগ নদীর মিরপুর পয়েন্ট এবং ধলেশ্বরী নদীর রেকাবি বাজার পয়েন্টের পানি। এতে আবারও ঢাকার আশেপাশের নিম্নাঞ্চল বন্যা কবলিত হবার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১৫৫ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে ২৭ , ময়মনসিংহের নেত্রকোনায় ১৫, সিলেটে ৯, রাজশাহী  বিভাগের ঈশ্বরদীতে ৫, রংপুর বিভাগের মধ্যে তেঁতুলিয়ায় ১১, খুলনা বিভাগের মধ্যে  সাতক্ষীরায় ৬৫ এবং বরিশালের পটুয়াখালীতে ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর,  বিভাগের অধিকাংশ জায়গায়,খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও   রংপুর  বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পার। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে অস্ত্রের মুখে দেড়লাখ টাকা ছিনতাই
পরবর্তী পোস্ট
দিনে দুপুরে মুন্সিপাড়ায় গ্রিল কেটে চুরি

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting