দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৭
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সাহেদের বিরুদ্ধে র‌্যাবের হটলাইনে ১৪০ অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২০
জুলাই ১৯, ২০২০ ০ কমেন্ট 423 ভিউস

জাতীয় ডেস্ক:

করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে ১৪০ অভিযোগ পেয়েছে র‌্যাব। এসব অভিযোগের বেশির ভাগ টাকা আত্মসাত সংক্রান্ত। বিভিন্ন সময় চাকরির প্রলোভন এবং বদলির আশ্বাসে তিনি এসব টাকা নিয়েছিলেন। এছাড়া রিজেন্ট হাসপাতালে বাড়তি বিলেরও বেশকিছু অভিযোগ র‌্যাবের কাছে এসেছে।

এদিকে মোবাইলের মাধ্যমে র‌্যাবের পাওয়া ৩৭টি অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, সাহেদের কাছে অভিযোগকারীরা চার কোটি ৩০ লাখ টাকা পাবেন। আর র‌্যাব বলছে, তারা মোবাইল, ইমেইলের মাধ্যমে সম্প্রতি সাহেদের বিরুদ্ধে দশ কোটি টাকার প্রতারণা অভিযোগ পেয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকালে এসব তথ্য জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, সাহেদ করিমের হাসপাতালে অভিযানের পর তার বিভিন্ন অপকর্ম বেরিয়ে আসে। র‌্যাবের কাছে তার বিরুদ্ধে ৫৭টি মামলার তথ্য আছে। বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর তার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন এমন ভুক্তভোগীদের তথ্য জানতে একটি ‘হটলাইন’ নম্বর খোলা হয়। সেখানে এসএমএস এবং কল করে অনেকে অভিযোগ দিছেন। আবার ইমেইলের মাধ্যমেও অনেকে অভিযোগ করেছেন। সেই সংখ্যা বিবেচনা করে আজ পর্যন্ত মোট অভিযোগ পড়েছে ১৪০টি। এর মধ্যে ফোন কলের মাধ্যমে পাওয়া গেছে ১২০টি অভিযোগ। এছাড়া ইমেইল-এর মাধ্যমে ২০টি অভিযোগ এসেছে।

র‌্যাব মুখপাত্র আরও বলেন, সাহেদের অভিযোগগুলোর মধ্যে সব থেকে বেশি রয়েছে চাকরির আশ্বাসে টাকা নেয়া। এছাড়া বদলির সুপারিশ করবেন এ জন্যও টাকা নিয়েছেন। পাশাপাশি রড, সিমেন্ট, বিটুমিলের সাপ্লাইয়ের কাজের আশ্বাসে টাকা আত্মসাৎ করেছেন। এর বাইরেও রিজেন্ট হাসপাতালে চিকিৎসার নামে অতিরিক্ত বিল আদায় করা হয়েছিল। সাহেদ সরকারি-বেসরকারি ব্যাংক থেকে লোন নেয়ার খবরও আমরা পেয়েছি। তাছাড়া রিকশা-ভ্যানের ভুয়া লাইসেন্স দিয়েও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সাধারণ মানুষের কাছ থেকে সে দশকোটি টাকা প্রতারণার মাধ্যমে আদায় করেছেন।

এছাড়া রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজ ও রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগের একটি অংশ বিদেশ থেকে এসেছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, সাহেদের অভিযোগের তথ্য জানাতে আরও কিছুদিন হটলাইন নম্বর খোলা থাকবে।

করোনার এই মহামারির সময় রিজেন্ট হাসপাতালের করোনা টেস্ট না করে ফলাফল দিত। এছাড়া করোনা টেস্টের জন্য চার হাজার করে টাকাও নিতেন। এভাবে কয়েক কোটি টাকা হাতিয়েছেন। গত ৬ জুলাই উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালে গিয়ে এসব অনিয়ম পাওয়া যায়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। বুধবার ভারতে পালিয়ে যাবার সময় র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের ৫০ শতাংশ স্থগিত
পরবর্তী পোস্ট
উপমহাদেশের রাজনীতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন!

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting