দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৩৫
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি আইজিপির আহ্বান

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২০
জুলাই ১৯, ২০২০ ০ কমেন্ট 422 ভিউস
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বিগত দুই বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দফতরসমূহের মধ্যে পুলিশ প্রথম স্থান অর্জন করেছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।’

রবিবার (১৯ জুলাই) দুপুরে পুলিশের রেঞ্জ ও বিশেষায়িত ৩৬টি ইউনিটের প্রধানদের সঙ্গে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ এই আহ্বান জানান।

আইজিপি বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশলগুলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি চালু করেছেন প্রধানমন্ত্রী।’

অনুষ্ঠানে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (টিঅ্যান্ডআইএম), এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ (পিএসসি), র‍্যাব, সিআইডি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ), নৌ-পুলিশ, পিবিআই, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), ট্রাফিক ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকা রেঞ্জ, টুরিস্ট পুলিশ ইউনিটের সঙ্গে এপিএ স্বাক্ষরিত হয়।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা জানান, বর্তমানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর পুলিশের থানা পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। থানা জেলা পুলিশের সঙ্গে, জেলা পুলিশ রেঞ্জ পুলিশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে। রেঞ্জ ও বিশেষায়িত ইউনিটসমূহ পুলিশ সদর দফতরের সঙ্গে এপিএ চুক্তি স্বাক্ষর করে।

পুলিশ এপিএ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরে ৯৫ ভাগ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৯৭ ভাগ নম্বর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দফতরসমূহের মধ্যে পর পর দুইবার প্রথম স্থান অধিকার করে।

উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কতটা কার্যকর জানা যাবে কাল
পরবর্তী পোস্ট
সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের ৫০ শতাংশ স্থগিত

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting