দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:০৯
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

হ্যাসপিলের সঙ্গে কে এই যুবতী?

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২০
জুলাই ১৮, ২০২০ ০ কমেন্ট 400 ভিউস

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহকে খুনের দায়ে তার সাবেক ব্যক্তিগত সহকারি টাইরেস ডেভন হ্যাসপিলকে (২১) গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা এক তরুণীকে ঘিরে প্রশ্নের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের দু’দিন পরে তাদেরকে একই এলাকায় একটি বাসা থেকে বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তাতে টি-শার্ট পরিহিত হ্যাসপিলের বামপাশে সমান তালে হাঁটতে দেখা যায় ওই তরুণীকে। তার পরনের পোশাক কালো। কিন্তু প্রশ্ন হলো কে এই তরুণী? সে কেন হ্যাসপিলের সঙ্গে? এই হত্যাকাণ্ডের সঙ্গে কি সেও জড়িত?

হ্যাসপিলে বসবাস ব্রুকলিনের প্রোসপেক্ট পার্কে। কিন্তু এই হত্যাকান্ডকে কেন্দ্র করে সে দৃশ্যত আত্মগোপন করে ম্যানহাটানের নোহো এলাকায় ক্রোসবি স্ট্রিটের একটি এপার্টমেন্টে। অল্প সময়ের জন্য সে এটা ভাড়া নিয়েছিল বলে মনে করা হচ্ছে। খুনের ঘটনাস্থল থেকে তার নতুন এই অবস্থানের দূরত্ব এক মাইলেরও কম। সোমবার বিকেলে নৃশংসভাবে হত্যা করা হয় ফাহিম সালেহকে। এরপর বুধবার ওই যুবতীর সঙ্গে তাকে একটি ভবন থেকে বের হয়ে হাঁটতে দেখা যায় ফুটপাত ধরে। এমন একটি ভিডিও প্রকাশ করেছে লন্ডনের ডেইলি মেইল। এতে ওই যুবতীকে রহস্যময়ী বলে আখ্যায়িত করা হয়েছে।

ডেইলি মেইলের হাতে আসা ওই ভিডিও সম্পর্কে বলা হয়েছে, এটা এক্সক্লুসিভ ভিডিও। এতে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ওই যুবতীকে সঙ্গে নিয়ে হ্যাসপিলকে ক্রোসবি স্ট্রিটে দেখা যায়।

হত্যাকাণ্ডের ঠিক দু’দিন পর ওই ভিডিওতে যে যুবতীকে দেখা যায়, তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানেন কিনা অথবা এর সঙ্গে জড়িত কিনা তা জানা যায় নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কিনা, এমন প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে অস্বীকৃতি জানায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এওয়াইপিডি)। পাশের একটি ভবনে একজন প্রোপার্টি ম্যানেজার ডেইলি মেইলকে বলেছেন, তিনি মনে করেন হ্যাসপিল এ সপ্তাহেই কোনো এক সময় ১৭২ ক্রোসবি স্ট্রিটে উঠেছে। সম্ভবত স্বল্পকালীন ভাড়ায় উঠেছিল সে।

ওদিকে শুক্রবার সকালের আরেকটি ভিডিওতে দেখা গেছে, হ্যাসপিলকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাতে গ্রেপ্তার করা হয়েছে ম্যানহাটানোর নোহো এলাকা থেকে। এর কয়েক ঘন্টা পরে ক্যামেরায় তাকে দেখা গেছে মুখে সার্জিক্যাল মাস্ক পরা। পিপিই ধরনের পোশাক পরা। তাকে প্রহরা দিয়ে রেখেছে পুলিশ। এমন দৃশ্য দেখা গেছে সেভেন্থ প্রেসিঙ্কটের বাইরে। ডেইলি মেইল যে সার্ভিলেন্স ভিডিও হাতে পেয়েছে তাতে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক পুলিশ ১৭২ ক্রোসবি স্ট্রিট থেকে হ্যাসপিলকে নিয়ে যাচ্ছে। তাকে হেফাজতে নিয়েছে নিউ ইয়র্ক-নিউ জার্সি রিজিয়নাল ফিউজিটিভ ফোর্স।

এনওয়াইপিডির প্রধান ডিটেকটিভ রোডনি হ্যারিসন বলেছেন, ব্যক্তিগত সহকারি হিসেবে ফাহিম সালেহর অর্থনৈতিক দিক দেখাশোনা করতো হ্যাসপিল। কিন্তু সালেহর প্রায় এক লাখ ডলার চুরি করে নেয় সে। এ বিষয়টি ধরে ফেলেন সালেহ। কিন্তু এখানে মানবতা দেখান সালেহ। তিনি বিষয়টি পুলিশে রিপোর্ট না করে তাকে পর্যায়ক্রমে ওই অর্থ ফেরত দেয়ার সুযোগ করে দেন। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কি করে জানতে পারলো হ্যাসপিল তার অর্থ চুরি করেছে। আধুনিক প্রযুক্তি অনেক কিছুকে সহজ করে দেয়। ঠিক এক্ষেত্রেও তাই ঘটেছে। তারা সালেহর টেক্সট ম্যাসেজ পরীক্ষা করা শুরু করেন। তাতে দেখতে পান ওই অর্থ চুরির জন্য হ্যাসপিলকে অভিযুক্ত করেছেন সালেহ। ব্যস তদন্তকারীরা তখনই হ্যাসপিলের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। তবে এই অর্থ কখন চুরি করেছে হ্যাসপিল তা জানা যায় নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিমানে বিদেশগামীদের করোনা সনদ বাধ্যতামূলক
পরবর্তী পোস্ট
চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন ছিলেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting