দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৫
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

জিনপিংয়ের দলের ৯ কোটি সদস্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা!

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২০
জুলাই ১৭, ২০২০ ০ কমেন্ট 439 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) এর নয় কোটিরও বেশি সদস্যের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এমন একটি খসড়াও প্রস্তুত করেছে হোয়াইট হাউস। শুক্রবার কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান ও রয়টার্স।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, খসড়া তৈরি ও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে তোলা হয়নি।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে মার্কিন তালিকায় উচ্চপর্যায় থেকে নিম্নপর্যায়ে নেমে আসবে। বিশ্লেষকরা বলছেন, এমনটি হলে চীনে ভ্রমণ করা মার্কিনিদের ওপর এর প্রতিশোধ নেয়া হতে পারে।

এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চীনে ক্ষমতাসীন দলটির সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হলে এর আওতায় পড়বেন দেশটির শীর্ষ ধনী এবং ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। নতুন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিসিপি সংশ্লিষ্ট ও তাদের পরিবারের সদস্যদের ভিসাও বাতিল করা হতে পারে।

সেখানে বলা হয়েছে, শুধু চীনা কমিউনিস্ট পার্টির ৯ কোটি ২০ লাখ সদস্যই নয়, দেশটির সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মির সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্র ভ্রমণের সুবিধা সীমিতকরণ বা পুরোপুরি নিষিদ্ধের পরিকল্পনাও করছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার গুঞ্জনের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানইং বলেছেন, এ খবর যদি সত্যি হয় তাহলে সেটি হবে ট্রাম্প প্রশাসনের নেয়া ‘উৎপীড়ক কৌশল’। চীন যা করছে তার সবকিছুই হুমকি মনে করা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেহি ম্যাকেনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা চীন সম্পর্কিত প্রতিটি বিষয় টেবিলে রেখেছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভ্যাকসিনের তথ্য হ্যাকিংয়ের অভিযোগ ভিত্তিহীন: রাশিয়া
পরবর্তী পোস্ট
করোনায় ১৬ হাজার কারখানা বন্ধ, সাড়ে ১০ লাখ শ্রমিক বেকার

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting